নারায়ণগঞ্জ ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

মুফতী মুহাম্মদ ওয়াক্কাস’র ইন্তেকালে বাংলাদেশ ন্যাপ’র শোক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • ৪০১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :  সাবেক ধর্ম ও পানি সম্পদ প্রতিমন্ত্রী, যশোর ৫ আসনের তিনবারের সাবেক এমপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস (রহ.)এর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

বুধবার (৩১ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, যে সকল আলেম-উলামা আধুনিক ও বিশ্ব রাজনীতি সম্পর্কে ধারনা রাখতেন এবং রাজনিতির সকল শ্রেনীর মানুষের সাথে সহজেই মিশতে পারতেন তাদেরই অন্যতম ছিলেন মুফতী মুহাম্মদ ওয়াক্কাস।

তারা বলেন, আপাতমস্তক একজন অমায়িক মানুষ ছিলেন তিনি। ভিন্ন রাজনৈতিক বিশ্বাসের মানুষের সাথেও তার সম্পর্ক ছিল চমৎকার। যুক্তি দিয়ে রাজনীতির কৌশল নির্ধারণ করতেন। এ কারণে ভিন্ন মতের সাথেও তার মতপার্থক্য থাকলেও সহঅবস্থানের ক্ষেত্রে সমস্যা হতো না।

নেতৃদ্বয় বলেন, দীর্ঘ সময় রাজনৈতিক সহযোদ্ধা আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাসের ইন্তেকালে জাতীয় ও ইসলামী রাজনীতিতে শূণ্যতা সৃষ্টি হলো যা পুরন হওয়া খুবই দুরুহ।

তারা বলেন, মহান আল্লাহ পাক তাকে  ক্ষমা করুন এবং জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মুফতী মুহাম্মদ ওয়াক্কাস’র ইন্তেকালে বাংলাদেশ ন্যাপ’র শোক

আপডেট সময় : ০৮:২০:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১