নারায়ণগঞ্জ ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

গায়েবী’ মামলায় বিএনপি নেতাকর্মীদের জন্য বট বৃক্ষের ছাঁয়া এডভোকেট সাখাওয়াৎ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • ৩৭৭ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি : নারায়ণগঞ্জে এখন হামলা মামলায় বিএনপির নেতাকর্মীদের একমাত্র ভরসার স্থল হলেন এডভোকেট সাখাওয়াৎ হোসেন খান। বছরের পর বছর ধরে সারা নারায়ণগঞ্জ জেলায় মামলা মোকদ্দমায় জব্দ বিএনপির নেতাকর্মীদের আইনী সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। নারায়ণগঞ্জ শহর, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, রুপগঞ্জ ও আড়াই হাজার উপজেলার নেতাকর্মীদের শত শত মামলা দেখাশোনা করছেন এডভোকেট সাখাওয়াৎ হোসেন খান। ফলে জেলার সর্ব স্থরের নেতা কর্মীদের কাছেও একটি প্রিয় নাম হলো এডভোকেট সাখাওয়াৎ।

এদিকে গতকাল বন্দরের বেশ কয়েকজন নেতার হাজিরা ছিলো নারায়ণগঞ্জ কোর্টে। তারা হাজিরা দিতে এসেছিলেন। তাদের মাঝে ছিলেন বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দি শিশির। তিনি বলেন, আপনারা জানেন আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করার পরেও বর্তমান সরকার আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। গায়েবী মামলা দিয়ে আমাদেরকে গ্রেফতার হয়রানী করে চলেছে। কিন্তু শুরু থেকেই জননেতা এডভোকেট সাখাওয়াৎ হোসেন খান আইনী সহায়তা নিয়ে আমাদের পাশে দাড়িয়েছেন। তিনি আমাদেরকে সব সময় আগলে রেখেছেন। তিনি আমাদেরকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে চলেছেন। আমরা তার কাছে চীর কৃতজ্ঞ।

এ বিষয়ে এডভোকেট সাখাওয়াৎ হোসেন খান বলেন, বর্তমান বিনা ভোটের স্বৈরাচার সরকার আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে মিথ্যা গায়েবী মামলা দিয়েছে এ দেশে তা নজিরবিহীন। কোনো কোনো নেতার নামে ৩০/৪০ টি পর্যন্ত মামলা দিয়েছে।

এসব মামলার কোনোটিরই কোনো প্রমান নেই। সবই ভিত্তিহীন বানোয়াট মামলা। একটি মামলাও সরকার পক্ষ্য আদালতে প্রমান করতে পারবে না। আপনার জানেন মামলা দিতে গিয়ে মৃত নেতা বা বিদেশে অবস্থান করছে এমন নেতার নামেও মামলা দেয়া হয়েছে। ফলে বুঝাই যায় গনতান্দ্রিক আন্দোলন দমাতে গিয়ে সরকার কি নোংড়া খেলা খেলেছে। তাই আমরা আদালতে এসব মামলা লড়ছি এবং সব মামলায়ই নেতাকর্মীরা আদালতে নির্দোষ প্রমানীত হবেন ইনশাআল্লাহ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা

গায়েবী’ মামলায় বিএনপি নেতাকর্মীদের জন্য বট বৃক্ষের ছাঁয়া এডভোকেট সাখাওয়াৎ

আপডেট সময় : ১২:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১