নারায়ণগঞ্জ ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির জেলাবাসীর দাবি এসপি শুধু বস্তিতে নয়,অপরাধীদেরপৃষ্ঠপোষক ও গডফাদারদেরও ধরতে হবে সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান নবাগত এসপির কাছে যানজট,ছিনতাই,চাঁদাবাজ মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন চান নারায়ণগঞ্জবাসী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড

আজ ত্বকীর হত্যার ৮ বছর, বিচারের অপেক্ষায় এখনও পরিবার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
  • ২৯৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি :  নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার আট বছর পেরিয়ে গেছে। তবে এখনও বিচার হয়নি এ নিয়ে ত্বকীর পরিবার ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেছে।

তরা অভিযোগ করেছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা প্রভাবশালী বলেই এমনটি হয়েছে। জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে অপহরণ করা হয় তানভীর মুহাম্মদ ত্বকীকে। দুদিন পর ৮ মার্চ কুমুদিনীর পাশে শীতলক্ষ্যা নদীর খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার হয়। এ ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে উচ্চ আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব)। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও মামলার অভিযোগপত্র দাখিল হয়নি। এ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলেও তিনজন জামিনে বেরিয়ে যান। একজন কারাগারে আছেন।

ত্বকীর বাবা দাবি করেন, ঘটনার এক বছরের মাথায় তদন্তকারী সংস্থা হত্যা রহস্য উন্মোচন করেছিল। ২০১৪ সালের ৫ মার্চ র‍্যাব এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেও সব জানিয়েছিল। এবং এ ঘটনায় ১৬৪ ধারায় ইউসুফ হোসেন লিটন, সুলতান শওকত ভ্রমর জবানবন্দি দিয়েছেন। এতে ১১ জনের নাম উঠে আসে।

তিনি জানান, ‘হত্যাকারীরা ত্বকীকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করে। এবং গজারির লাঠি দিয়ে পিটিয়ে তাকে অজ্ঞান করা হয়। পরে একটি গাড়িতে করে লাশ শীতলক্ষ্যায় ফেলে দেওয়া হয়।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির

আজ ত্বকীর হত্যার ৮ বছর, বিচারের অপেক্ষায় এখনও পরিবার

আপডেট সময় : ১০:৫৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১