নারায়ণগঞ্জ ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

ফতুল্লায় পাসপোর্ট করতে এসে র‌্যাবের হাতে নারীসহ আটক ২ রোহিঙ্গা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • ২৮৮ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জে ফতুল্লায় পাসপোর্ট করতে এসে র‌্যাবের হাতে ধরা পড়েছে নারীসহ দুই রোঙ্গিা নাগরিক। মঙ্গলবার বিকালে র‌্যাব-১১ এর একটি টিম ফতুল্লার রঘুনাথপুর নতুন রাস্তার সংলগ্ন নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করে। তারা হলো- মোঃ সুমন (৩২) ও নুর তাজ (১৮)। এসময় তাদের হেফাজত থেকে একটি ভূয়া জাতীয় পরিচয়পত্র, একটি ভূয়া জন্ম নিবন্ধন, একটি পাসপোর্টের আবেদন ফরম ও একটি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ সুমনের বাড়ী বরিশালের গৌরনদী থানাধীন বাসুদিপাড়া ও নুর তাজ দীর্ঘদিন ধরে ঢাকার সবুজবাগ এলাকায় বসবাস করে আসছে।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী পিপিএম জানান, গ্রেপ্তারকৃত নুর তাজ কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে তার সহযোগী পাসপোর্টের দালাল মোঃ সুমনের সহায়তায় বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরী করতে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করে। নুর তাজ আরও জানায় যে, তার কোন পিতা-মাতা নাই। সে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে তার পালিত মা আমেনার কাছে থাকে। কিন্তু নুর তাজের কাছ থেকে জব্দকৃত আলামত পর্যালোচনা ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তার বাবার নাম সাদিক যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছে। নুর তাজ তার মা শারমিন এবং দুই ভাই আনোয়ার হোসেন ও পরেশ সাদিকদের সাথে ঢাকার মুগদা এলাকায় ৪ বছর যাবৎ একটি ভাড়া বাসায় থাকে। তারও পূর্বে বেশ কয়েকবার তারা নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় বসবাস করতো। সে রোহিঙ্গা হয়েও বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচয় দিয়ে তার মায়ের নামে জাতীয় পরিচয়পত্র, তার ভাই আনোয়ার হোসেনের নামে পাসপোর্ট তৈরী করে। এছাড়া নিজের নামে ২০২০ সালে জন্ম সনদ পত্র তৈরী করে তার মায়ের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট তৈরী করতে আসে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার র‌্যাব অভিযান চালিয়ে হাতে নাতে নুর তাজ ও তার সহযোগি সুমনকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত মোঃ সুমন ঢাকার মতিঝিল এলাকায় ট্রাভেল এজেন্সীতে চাকুরীর আড়ালে পাসপোর্ট, জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরীতে সহায়তা করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। গ্রেপ্তাকৃত দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

ফতুল্লায় পাসপোর্ট করতে এসে র‌্যাবের হাতে নারীসহ আটক ২ রোহিঙ্গা

আপডেট সময় : ১১:৫০:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১