নারায়ণগঞ্জ ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

রূপগঞ্জে সিম গ্রুপের কারখানা ও গোডাউনে অগ্নিকান্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • ৩০২ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি :   রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকার সিম গ্রুপের আজলান বিস্কিট তৈরির কারখানা ও সিম ফেব্রিক্সের গােডাউনে গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮ টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আজলান এগ্রো ফুড প্লান্টের গ্যাসের পাইপ লিকেজ করে আগুনের সূত্রপাত হয় । মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে । এক পর্যায়ে একই মালিকের প্রতিষ্ঠান সিম ফেব্রিক্সের গােডাউনে আগুন ছড়িয়ে পড়ে ।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান , রাতে কারখানায় হঠাৎ আগুন ধরে যায়।সঙ্গে সঙ্গে আগুন পুরাে কারখানায় ছড়িয়ে পরে । আগুনে সিম ফেব্রিক্সের তুলা , সুতা , কাপড় , ডেনিম মেশিনসহ যন্ত্রাংশ এবং আজলাম বিস্কিট তৈরির কারখানার কাঁচামাল ও উৎপাদিত খাদ্য দ্রব্যাদি সহ মূল্যবান মালামাল পুড়ে ভস্মীভূত হয় ।

খবর পেয়ে কাঞ্চন , আড়াইহাজার , ডেমরা ও আদমজী ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে । ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( গ সার্কেল ) মাহিন ফরাজী , রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান ।

সিম ফেব্রিক্সের জেনারেল ম্যানেজার মিন্টু সরকার বলেন, বিস্কিট তৈরির কারখানায় গ্যাসের পাইপ লিকেজ করে আগুনের সূত্রপাত ঘটে । মূহুর্তের মধ্যেই আজলান বিস্কিট কারখানা ও সিম ফেব্রিক্সের গােডাউনে আগুন ছড়িয়ে পড়ে । তবে আগুনে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে । ক্ষতির পরিমাণ এখনও নিরুপন করা যায়নি ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

রূপগঞ্জে সিম গ্রুপের কারখানা ও গোডাউনে অগ্নিকান্ড

আপডেট সময় : ০১:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১