নারায়ণগঞ্জ ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। ৮ ফেব্রæয়ারি বৃহস্পতিবার এশিয়ান বাইপাস সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কালনী এলাকায় গ্রামবাসী, আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধন করে। মানববন্ধনপূর্বক কালনী গোলচত্ত¡রে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মারফত আলী। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মেহের, যুবলীগের কেন্দ্রীয় কমিটির জনশক্তি ও কর্মস্থান বিষয়ক সম্পাদক শাহীন মালুম, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমন হাসান খোকন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন, আব্দুর রউফ মালুম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মামুন আকন্দ, দেলোয়ার হোসেন মোল্লা, রিপন মিয়া, দাউদপুর ইউপি সদস্য আয়নাল হক, সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা বাইপাস সড়কের কালনী এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বাইপাস সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য গত ৪ ফেব্রæয়ারি রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় ২৯ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ আসামীদের কাউকে গ্রেফতার করতে পারেনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ

আপডেট সময় : ০৭:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪