নারায়ণগঞ্জ ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

পুলিশ পরিচয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কর্মচারীর সাথে প্রতারণা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ ডটকম :   
পুলিশ পরিচয়ে প্রতারণা করে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক কর্মচারীর টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। প্রতারণার অভিযোগে ভুক্তভোগী তানজিন হোসেন বুধবার ফতুল্লা থানায় মামলা করলেও ঘটনাটি জানাজানি হয় বৃহস্পতিবার।

তানজিন নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সহকারী রিডার হিসেবে কর্মরত। তিনি মামলায় আসামি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জাকির হোসেন ও কালা মিয়া নামে দুই ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ১৮ ফেব্রুয়ারি দুপুরে জেলার পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত অবস্থায় এই প্রতারণার শিকার হন তানজিন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তানজিন অভিযোগ করেন, তার ব্যবহৃত সরকারি নম্বরে পুলিশের ডিআইজি পরিচয় দিয়ে কালাম নামে এক ব্যক্তি ফোন করে বলেন, তিনি (তানজিন) একটি মামলার সাক্ষী। এ নিয়ে কথা বলার জন্য তানজিনের ব্যক্তিগত ও বাসার ফোন নম্বর চান।

সেই নম্বর দেয়া হলে ওই প্রতারক চক্র তানজিনের স্ত্রীকে ফোন করে জানায় যে তানজিন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাকে বাঁচাতে হলে চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা দিতে হবে।

এমন খবর পেয়ে তানজিনের স্ত্রী ওই চক্রের দেয়া দুটি নগদ অ্যাকাউন্ট নম্বরে প্রথমে ১৫ হাজার ও পরে ১০ হাজার টাকা পাঠান। কিছুক্ষণ পর ওই নম্বরে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

খবর পেয়ে তানজিন ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। প্রযুক্তির সহায়তায় ফোন করা ব্যক্তি ও নগদ অ্যাকাউন্ট ব্যবহারকারীর পরিচয় শনাক্ত করে থানায় মামলা করেন তিনি

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

পুলিশ পরিচয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কর্মচারীর সাথে প্রতারণা

আপডেট সময় : ১২:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১