নারায়ণগঞ্জ ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

রুপগঞ্জে শীতলক্ষ্যা তীরে উচ্ছেদ অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৩৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ ডটকমঃ

রূপগঞ্জ উপজেলার তারাবতে শীতলক্ষ্যা নদীর তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তারাব পৌরসভার নোয়াপাড়া থেকে কাজীপাড়া পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহাবুব জামিলের নেতৃত্বে চলে এ উচ্ছেদ অভিযান। শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা দোতলা ভবনসহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মাসুদ কামাল, সহকারী পরিচালক নুর হোসেন প্রমুখ।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুব জামিল বলেন, সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলার কারণে একটি দোতলা ভবন ও ৭-৮টি দোকানঘরসহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নোয়াপাড়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত নদীর দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

রুপগঞ্জে শীতলক্ষ্যা তীরে উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০১:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১