নারায়ণগঞ্জ ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

বাস কেড়ে নিল সংসারের হাল ধরা কিশোরের প্রাণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৪০০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেপরোয়া গতির বাস কেড়ে নিল সংসারের হাল ধরা ১৬ বছর বয়সী ইকবাল নামে এক কিশোরের প্রাণ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তায় ট্রাফিক বক্সের সামনে ঘটে এই মর্মান্তিক দূর্ঘটনাটি।

নিহত ইকবাল নরসিংদী জেলার মাধবদী উপজেলার আলগী এলাকার মৃত ইব্রাহীমের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাদ দিয়ে জানা যায়, ব্যাটারি চালিত অটোরিকশায় করে মাধবদী থেকে কাপড় নিয়ে গাউছিয়া কাপড়ের মার্কেটে আসার পথে গোলাকান্দাইল চৌরাস্তায় ট্রাফিক বক্সের সামনে বেপরোয়া বাসের ধাক্কায় কিশোর ইকবাল ছিটকে পড়ে গেলে বাসটি তাকে চাঁপা দিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে স্থানীয় হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরো জানা যায়, পুলিশ বাস না ধরার কারণে লাশের স্বজনরা লাশ নিয়ে চলে যেতে চাইলে পুলিশের বাঁধা। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ইকবালের পিতা ইব্রাহীম হৃদ রোগে গত পাঁচ বছর আগে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা যায়। সেই থেকে ইকবাল সংসারের হাল ধরতে মামার দোকানে চাকুরী করে। ইকবাল সংসার চালাতে হিমশিম খাওয়ায় তার মা নাছিমা বেগম সুতার মিলে কাজ নেন। ইকবাল প্রতি মঙ্গলবার গাউছিয়া কাপড়ের হাটে কাপড় নিয়ে এসে মামার সাথে দোকানদারী করে। এছাড়া প্রতিদিন সেকেরচর, বাবুর হাট ও মাধবদীতে দোকানদারী করতেন। তার রোজগারের টাকা দিয়ে সংসারের খরচ, ছোট ভাই ইসহাকের লেখাপড়া চলতো। এখন আর সংসারের হাল ধরার মতো কেউ রইলো না। মাত্র ১০ বছর বয়স থেকেই সংসারের হাল ধরেছিল ইকবাল।

কয়েক বছরের মধ্যে সংসারটি ঝরে গেলো দুটি মর্মান্তিক ঘটনায়। এক পথচারী রফিকুল মিয়া জানান, ট্রাফিক পুলিশের সামনেই এই দূর্ঘটনাটি ঘটেছে। ট্রাফিক পুলিশ ইচ্ছে করলে সেই বাসটি ধরতে পারতো, কিন্তু ধরে নাই।

রফিকুল মিয়া আরো বলেন, এই বাস ফকির ফ্যাশন ও গ্রামট্রেক্স এর শ্রমিক আনা-নেওয়া করেন। শ্রমিক আনা-নেওয়ার বাসগুলো ফিটনেস বিহীন লক্কর-ঝক্কর। তবুও এসব বাস অনায়াসে রাস্তায় চলাচল করতে পারে। এযেনো দেখার কেউ নেই। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের এস আই আলী আজম জানান, আমরা ফোনের মাধ্যমে জানতে পারি একটি অজ্ঞাত বাস এক অটোরিকশাকে চাঁপা দিয়ে চলে যায়। এতে একজন ঘটনাস্থলেই মারা যায়।

আমরা লাশটি কাঁচপুর হাইওয়ে থানা নিয়ে যাচ্ছি। আইনী প্রক্রিয়া পর তার স্বজনদের কাছে পৌঁছে দেব। আর বেপরোয়া বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

বাস কেড়ে নিল সংসারের হাল ধরা কিশোরের প্রাণ

আপডেট সময় : ০৭:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১