নারায়ণগঞ্জ ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

সোনারগাঁয়ে ঘুমের ঔষধ খাইয়ে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৮৬ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি,

সোনারগাঁয়ের কাঁচপুরে ৫ম শ্রেণীর ছাত্রীকে বান্ধবীর সহযোগিতায় কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ঔষধ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কাঁচপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ধর্ষিতার মা বাদী হয়ে সোনারগাঁ থানায় দুজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক রয়েছে। পুলিশ কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টরিয়া হাসপাতালে ভর্তি করেছে।

মামলার এজাহারে কিশোরীর মা উল্লেখ করেন, তার কিশোরী মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়া লেখা করে। উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকার আল আমিনের মেয়ে লামিয়া আক্তার ভূক্তভোগী ওই কিশোরীর বান্ধবী। তিনি ও তার স্বামী কাজে চলে যাওয়ার পর লামিয়া তার বাড়িতে নিয়মিতভাবে যাতায়াত করতো। সোমবার বিকেলে লামিয়া তার বাড়িতে এসে তার চাচা একই গ্রামের নজরুল ইসলামের ছেলে ইসমাঈলের বাড়িতে বেড়ানোর কথা বলে তার কিশোরী মেয়েকে নিয়ে যায়। পরবর্তীতে কৌশলে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে অচেতন করে লামিয়ার সহযোগিতায় কিশোরীকে ইসমাইল ধর্ষণ করে। সন্ধ্যার দিকে ঘুম থেকে জেগে কিশোরী নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়।

পরে বাড়িতে গিয়ে কিশোরী বিষয়টি তার মাকে জানায়। পরে মঙ্গলবার দুপুরে ধর্ষিত নারীর মা বাদী হয়ে দুজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আসামীরা পলাতক রয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (ওসি) তদন্ত তবিদুর রহমান বলেন, এ ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সোনারগাঁয়ে ঘুমের ঔষধ খাইয়ে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

আপডেট সময় : ০৫:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১