সংবাদ শিরোনাম ::
Vibra con los casinos que marcan tendencia en entretenimiento আড়াইহাজার উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এমপি নজরুল ইসলাম আজাদের মতবিনিময় বিএনপি নেতা মামুনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ মাদকের আখড়ায় পরিণত সিদ্ধিরগঞ্জের বাঘমারা সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী আজ সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় হামলা, মারধর : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আড়াইহাজা‌রে দলীয় পরিচয়ে অন্যায় করলে ছাড় নয়: রাকিবুল ইসলাম রাকিব পদ্মা অয়েল পিএলসি এর মহাব্যবস্থাপক আসিফ মালিক’কে বিদায় সংবর্ধনা বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ আড়াইহাজারে জামায়াতের নেতাকর্মীরা ইর্ষান্বিত হয়েই আজাদের বিরু’দ্ধে অপপ্রচার চালাচ্ছে : উপজেলা বিএনপি

সোনারগাঁয়ের ১টি হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

সোনারগাও প্নারতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর ক্লুলেস তাঁতশ্রমিক মিরাজ হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা।বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে র‌্যাব-১১ মিডিয়া অফিসার এএসপি মো: হাম্মাদ হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে উপজেলার বরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন তাঁতশ্রমিক প্রধান আসামি মো: লোকমান হোসেন (৪৫) ও তার সহযোগী আসামি মো: লিটন মিয়া (২৪)। এর আগে গত ১৫ মে তাঁতশ্রমিক মিরাজ নিখোঁজ হয়। পরে ১৭ মে শুক্রবার সকালে বরগাঁও এলাকায় একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মিরাজ ভোলা জেলার শিবপুর গ্রামের মো: মাইন উদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বৃহস্পতিবার গ্রেফতারদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে পুলিশ।

র‌্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, উপজেলা সাদিপুর ইউনিয়নের বরগাঁও এলাকার তাঁতমালিক লোকমান হোসেনের বাড়িতে বসবাস করে তাঁতশ্রমিক মিরাজ (১৬) শাড়ি বানানের কাজ করে। গত ১৫ মে বুধবার রাতের খাবার খাওয়া শেষে মিরাজ তার রুমের উদ্দেশে যায়। এরপর থেকে মিরাজ নিখোঁজ হয়। নিখোঁজের বিষয়টি তাঁতের মালিক লোকমান মিরাজের পরিবারের কাউকে জানাননি। পরে ১৭ মে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে লোকমান নিখোঁজ মিরাজের বাবাকে মোবাইল ফোনে জানান বরগাঁও এলাকায় করিমের বাড়ির পাশে ডোবার পানির মধ্যে মিরাজের লাশ পাওয়া যায়। পরে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহত তাঁত শ্রমিক মিরাজের বাবা মো: মাঈন উদ্দিন সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটি র‌্যাব-১১ গোয়েন্দা টিম তদন্ত করে তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে র‌্যাব ১১ সদস্যরা বরগাঁও এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সাথে জড়িত তদন্তে প্রাপ্ত প্রধান আসামি লোকমান ও তার ছোট ভাই লিটনকে গ্রেফতার করে। গ্রেফতার লোকমান ও লিটন বরগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে। পরে বৃহস্পতিবার গ্রেফতারদের সোনারগাঁও থানায় হস্তান্তর করে র‌্যাব।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক মো: সাইফুল ইসলাম বলেন, র‌্যাব সদস্যরা গ্রেফতারদের থানায় হস্তান্তর করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গ্রেফতারদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Vibra con los casinos que marcan tendencia en entretenimiento

সোনারগাঁয়ের ১টি হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

আপডেট সময় : ০৭:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪