নারায়ণগঞ্জ ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযান হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ,তিতাসের দ্রুত অভিযানের দাবি এলাকাবাসীর সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতার সহযোগী মানিক এখন বিএনপির বড় নেতা নারায়ণগঞ্জ “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ,আলী হোসেনের তীব্র নিন্দা ও প্রতিবাদ চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে ইউনাইটেড প্রেস ক্লাবের চেয়ারম্যান দিপুর আলোচনা সভা নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করলেন সদর উপজেলা প্রশাসন

নাসিক ডাম্পিং প্রজেক্টে হামলা আহত-৮ স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • ৫৭২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধিন ডাম্পিং প্রজেক্টের ঠিকাদার ও কর্মচারিদের উপর হামলা, ভাংচুর, লুটপাট এবং মারধরের ঘটনা ঘটেছে। রক্তাক্ত জখম হয়েছে ৮ জন। বুধবার (৭ অক্টোবর) রাতে মিজমিজি দক্ষিণপাড়া জালকুড়ি সীমান্তে প্রজেক্টের কাজ চলাকালিন সময়ে এঘটনা ঘটে।
এ ঘটনায় থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজুকে প্রধান করে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আওয়ামীলীগ নেতা মো: বদুর উদ্দিন শেখ। তবে রাজুর দাবি তিনি ঘটনার সময় এলাকাতেই ছিলেন না।
মামলা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ডাম্পিং এর প্রজেক্টের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইসলামি পরশ পাথর। কাজটি পাওয়ার পর থেকেই আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা চালায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু। কোন সুবিধা না পেয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাম্পিং প্রজেক্টে হামলা চালায়। তারা কর্মরত কর্মচারিদের এলোপাথারী মারধর করে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মাঈন উদ্দিন, নাসিক ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদুর উদ্দিন শেখ, রাসেল, জোবায়ের, ফারুক মুন্সী, আরফাত, মাসুম ও রুকনকে রক্তাক্ত জখম করে। এসময় প্রজেক্টের ভিতরে প্রতিষ্ঠানের অফিস ভাংচুর ও লক্ষাধিক টাকা দামের একটি মোটরসাইকেল, ৬০ হাজার টাকা দামের রড কাটার একটি মেশিন এবং নগদ ৫ লাখ টাকা লুট করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। বিভিন্ন হুমকি দিয়ে হামলাকারিরা চলে যাওয়ার পর আশে পাশের লোকজনের সহায়তায় আহতদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।
এ ঘটনায় রাতেই ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর পশ্চিম কলাবাগ এলাকার মৃত বাদশা মিয়া শেখ এর ছেলে আওয়ামীলীগ নেতা বদুর উদ্দিন শেখ (৫৫) বাদী হয়ে মিজমিজি দক্ষিণপাড়া এলাকার কাজেম আলি ভূঁইয়ার ছেলে থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক ভূইঁয়া রাজু (৫০)সহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে আমিনুল হক ভূঁইয়া রাজুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনায় জড়িত নয় দাবি করে বলেন, যারা হামলা করেছে তাদের সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। আর্থিক সুবিধা আদায়ের চেষ্টার অভিযোগ ভিত্তিহীন। ঘটনার সময় আমি এলাকাতেই ছিলামনা। উদ্দেশ্যমূলক ভাবে আমাকে প্রধান আসামি করে মামলা দায়ের করে রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলাকারিদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা

নাসিক ডাম্পিং প্রজেক্টে হামলা আহত-৮ স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১০:১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০