নারায়ণগঞ্জ ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং চক্রের ৫ জন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
  • ৩৬১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে দেশিয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং চক্রের নেতাসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-১১। বুধবার দিবাগত রাত দেড়টায় উপজেলার কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো- মোঃ আমিনুল ইসলাম ওরফে শাহিন (৩৭), মোঃ সাদেক হোসেন (৩০), শ্রাবণ আকন (১৮), মোঃ ইয়াছিন আহম্মেদ ওরফে জুনায়েদ (২২) ও মোঃ আশিকুর রহমান শিকদার ওরফে শাকিব (২২)। তাদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি স্টীলের চাকু, স্টীলের তৈরি দুইটি ছুরি, একটি রামদা, একটি তরবারী, একটি পিস্তলের কভার, একটি হাসুয়া ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব জানায়,প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আটক আসামীরা দুধর্ষ পেশাদার সন্ত্রাসী, অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী, চাঁদাবাজি ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের পাশাপাশি মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গোয়েন্দা নজরদারীর মাধ্যমে এচক্রকে সনাক্ত করে আভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক মোঃ আমিনুল ইসলাম ওরফে শাহিনের নেতৃত্বে একটি কিশোর গ্যাং চক্র মদনপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ অপরাধমূলক কাজ করে আসছিল। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং চক্রের ৫ জন আটক

আপডেট সময় : ১১:৫০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০