নারায়ণগঞ্জ ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

মিতালী মার্কেট দখল নিতে বহিরাগতদের হামলা লুটপাট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • ২৬৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড সাহেবপাড়া এলাকায় মিতালী মার্কেট অবৈধভাবে দখল নিতে হামলা করেছে বহিরাগত সন্ত্রাসীরা। হামলাকারিরা দোকান মালিক সমিতির অফিসের তালা ভেঙে নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করেছে। মঙ্গলবার(৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায়
সমিতির কার্যকরী কমিটির সহদপ্তপর সম্পাদক খোকন আহমেদ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় অিভিযোগ দায়ের করেন।

জানা গেছে, বিতর্কিত জয়নাল আবেদীন ফারুক, ভূয়া আহবায়ক দাবিদার জামান মিয়া ও একসময়ের পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী নাজিম উদ্দিন নাজুসহ অর্ধশতাধিক বহিরাগত সন্ত্রাসী দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে মিতালী মার্কেট দখল করতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও হামলাকারিরা পুলিশের সামনেই বেপরোয়া হয়ে বিভিন্ন দোকান ও মার্কেট কমিটির অফিস ভাঙচুর করে অন্তত নগদ ১ লাখ ৬০ হাজার টাকা লুটে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ কঠোর ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। একপর্যায় হামলাকারিরা পিছু হঠে। পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে মার্কেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি হাজি ইয়াছিন মিয়া জানান, আমাদের কমিটির মেয়াদ শেষ হলেও শ্রমআইন ২০০৬ বিধিমালা অনুযায়ী নির্বাচিত নতুন কমিটি দায়িত্ব গ্রহন না করায় আমরা দায়িত্ব পালন করছি। কারণ করোনা ভাইরাসের পরিস্থিতির জন্য নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছেনা। বিষয়টি শ্রমঅধিদপ্তর কর্তৃপক্ষের হস্তক্ষেপে রয়েছে। এ অবস্থায় পরিকল্পিত ভাবে বহিরাগত সন্ত্রাসীরা মার্কেটে হামলা করে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ফারুক জানান, মার্কেটটির কমিটি নিয়ে দুই পক্ষের উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। একপক্ষ অভিযোগ দিয়েছে। অপরপক্ষ অভিযোগ দিলে তাদেরও অভিযোগ নেওয়া হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

মিতালী মার্কেট দখল নিতে বহিরাগতদের হামলা লুটপাট

আপডেট সময় : ০১:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০