নারায়ণগঞ্জ ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

সিদ্ধিরগঞ্জে বাড়ির ছাদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার আটক-২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
  • ২৯৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতন মহল্লা এলাকার একটি বহুতল বাড়ির ছাদ থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে হাবিবুল্লাহ হবুলের মালিকানাধীন কলসী বিল্ডিং হিসেবে পরিচিত ৫ তলা ভবনের ছাদ থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দায়িত্বে থাকা ইব্রাহিম ও শাহজাহান নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ প্রাথমিক ধারনা করছেন, শুক্রবার গভীর রাতে কেউ তাকে হত্যা করে লাশ ছাদে ফেলে রেখে গেছে। সকালে লাশটি ছাদের উপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় বাড়ির ভাড়াটিয়ারা। স্থানীয়রা জানায় নিহত যুবককে আগে কখনো এলাকায় দেখেনি তারা কেহ।
লাশ উদ্ধারকরা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজল মজুমদার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
বাড়ির ছাদে লাশ কি করে গেলে জানতে চাইলে বাড়ির মালিক হাবিবুল্লাহ হবুল নিরাপত্তা কর্মীদের গাফিলতিকে দায়ী করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

সিদ্ধিরগঞ্জে বাড়ির ছাদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার আটক-২

আপডেট সময় : ১০:৫০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০