নারায়ণগঞ্জ ০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার

সোনারগাঁ থেকে তাজা বোমা দেশিয় অস্ত্র বিস্ফোরক দ্রব্য উদ্ধার : নারীসহ ৫ ডাকাত গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
  • ৪৪০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে সাতটি তাজা হাত বোমা, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বোমা তৈরির বিস্ফোরক দ্রব্যসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি। আটকদের মধ্যে একজন নারীও রয়েছেন।সোনারগাঁ উপজেলার আঘাড়িয়ারচর এলাকায় গত শুক্রবার (২১ আগস্ট) রাত থেকে শনিবার (২২ আগস্ট) ভোর পর্যন্ত কয়েক দফা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো: মোমেন, শুক্কুর আলী, নাজিম উদ্দিন, বাবুল হোসেন ও মমতাজ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা ও একজনের বিরুদ্ধে দুইটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
শনিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান। আটককৃতরা বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।
তিনি জানান, শুক্রবার রাতে আষাড়িয়ারচর এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে সাতটি তাজা হাতবোমা, পাঁচটি বড় রাম দা, লোহার রড, তালা কাটার মেশিন ও ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামসহ দুই জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তিতে একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে মমতাজসহ ডাকাত দলের আরো তিন সদস্যকে আটক করা হয়।
এসময় নারী সদস্য মমতাজের বাসা থেকে বোমা তৈরির দুই কেজি ৬‘শ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। মমতাজ তার বাসায় বোমা ও বিস্ফোরক তৈরি করে বলে জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্র আইনে সোনারগাঁও থানায় দুইটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

সোনারগাঁ থেকে তাজা বোমা দেশিয় অস্ত্র বিস্ফোরক দ্রব্য উদ্ধার : নারীসহ ৫ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ১২:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০