নারায়ণগঞ্জ ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার

সোনারগাঁয়ে ২ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
  • ৩৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রাবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে র‌্যাব তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৭ হাজার ৩০০ টাকা উদ্ধার করে র‌্যাব।
ধৃতরা হলো- মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া(২৫) ও মোঃ বাপ্পি মিয়া (৪০) ।
সোমবার দুপুরে র‌্যাব-১১ এর সদর দপ্তরের সিপিএসপি কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র‌্যাব জানায়, ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জিয়া ও বাবুলের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রাবাহী বাস ও বিভিন্ন পরিবহন থামিয়ে নানা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

সোনারগাঁয়ে ২ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০