নারায়ণগঞ্জ ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

ফতুল্লায় শ্রমিক নেতার উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে ফতুল্লা থানা ঘেরাও

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
  • ২৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : ফতুল্লায় ডাইং এন্ড প্রিন্টিং শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতিকে মারধর করার অভিযোগ ঘটনায় রোববার (২১জুন) বিকেলে হামলাকারীদের গ্রেপ্তারেরদাবীতে ফতুল্লা থানা ঘেরাও করে শ্রমিকরা। এ ব্যাপারে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আহত হিরণ বাদী হয়ে রহমানিয়া ডাইং কর্তৃপক্ষের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ অভিযোগ ও থানায় আসা শ্রমিক সূত্রে জানাযায়, নন্দলালপুর এলাকার রহমানিয়া ডাইং, রাফি ডাইং, সুই ডাইং, আর.আর ডাইং, এ.জি.এম ডাইং, আব্দুল্লা ডাইং ও দাপা শৈলকুড়া এলাকার নিউ জেনিথ (পূর্ণিমা) ডাইংয়ের সমন্বয়ে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন গঠিত হয়। এর রেজিঃ নং- নারায়ণগঞ্জ-০০৫। কিন্তু নানা কারণে এই সংগঠনটির বিরোধীতা করছেন উল্লেখিত ডাইং কারখানাগুলো মালিকপক্ষ। এই নিয়ে সংগঠনটির সভাপতি হিরণের সাথে মতভেদ ও বিরোধ চলছিলো ডাইং কর্তৃপক্ষের। একপর্যায়ে ডাইংগুলো বিগত লকডাউনে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করায় শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে মালিক পক্ষের সাথে আলোচনা করেন হিরণ। কিন্তু আলোচনায় কোন ফলাফল আসেনি। উল্টো মালিক পক্ষরা শ্রমিক নেতা হিরণকে হুমকি দেন। এরপর গত শুক্রবার (১৯ জুন) শ্রমিক ইউনিয়নের সভাপতি হিরণকে সকল প্রতিষ্ঠানের মালিক পক্ষের হুকুমে বহিরাগত সন্ত্রাসীরা মারধর করে আহত করে এবং হত্যার হুমকি দেয়।
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক কবীর হোসেন রাজু  জানান, সরকার প্রতিটি শিল্প কারখানার শ্রমিকদের লকডাউন কালিন সময়েও বেতনের ৬০ শতাংশ পরিশোধ করার জন্য নির্দেশনা দিয়েছেন। কিন্তু নন্দলালপুর এলাকার রহমানিয়া ডাইং, রাফি ডাইং, সুই ডাইং, আর.আর ডাইং, এ.জি.এম ডাইং, আব্দুল্লা ডাইং ও দাপা শৈলকুড়া এলাকার নিউ জেনিথ (পূর্ণিমা) ডাইংয়ের মালিকরা শ্রমিকদের তা পরিশোধ করেনি। এমনকি ঈদ বোনাসও দেয়নি। শ্রমিকরা তা দাবি করায় মালিকপক্ষ বহিরাগত লোক দিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি হিরণকে মারধর করে আহত করেছে। শ্রমিকরা এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করে থানায় অভিযোগ দিয়েছে।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন  জানান, ‘বিষয়টি ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের আওতায় পড়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশই বিষয়টি দেখবে। তারপরও শ্রমিকদের মারধর করা হয়েছে মর্মে বেশ কয়েকজন শ্রমিক থানায় অভিযোগ দিতে আসায় আমি তাদের অভিযোগ রেখেছি এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’
##############

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

ফতুল্লায় শ্রমিক নেতার উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে ফতুল্লা থানা ঘেরাও

আপডেট সময় : ১১:২৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০