নারায়ণগঞ্জ ০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

সিদ্ধিরগঞ্জে করোনাজয়ী পুলিশদের ফুল দিয়ে বরণ করলেন ওসি কামরুল ফারুক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
  • ২৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার করোনাজয়ী আট পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ফারুক। এ সময় সহকর্মীদের ফিরে আসা ওই পুলিশ সদস্যদের অভিবাদন জানান তিনি। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে করোনাজয়ী পুলিশের ওই আট সদস্যকে উষ্ণ অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেকেন্ড অফিসার এসআই মোশারফ হোসেন, এসআই মুক্তা খানম ও মুন্সি পপিসহ পুলিশ সদস্যবৃন্দ।
গত ২৮ এপ্রিল থেকে সিদ্ধিরগঞ্জ থানার ৫জন এসআই, ২জন পিএসআই ও ১জন এএসআই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় তিন সপ্তাহ জেলা পুলিশ লাইনে আইসোলেশনে ছিলেন। আইসোলেশনে থেকে সকলেই করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেন এবং কাজে ফিরে আসেন।
এ সময় করোনাজয়ীরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করে নিজেদের সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা জানান এবং সহযোগিতার জন্য পুলিশ সুপারসহ সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ফারুক জানান, গত ২৮ এপ্রিল আমাদের থানায় সর্ব প্রথম ৫জন এসআই, ২জন পিএসআই ও ১জন এএসআইয়ের করোনা পজেটিভ ধরা পড়ে। তখন আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদেরকে জেলা পুলিশ লাইনের আইসোলেশনে পাঠানো হয়। পরবর্তীতে আমাদের মাননীয় ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত¡াবধানে সেখানে তাদেরকে রাখা হয়। স্যারদের নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি ও পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়। পরে তারা স্বাস্থ্য বিধি পালন করে আল্লাহর রহমতে সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। আমরা খুবই আনন্দিত যে ওরা করোনাযুদ্ধে জয়ী হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। আমরা আবার নতুন মনোবল নিয়ে সবাই একসাথে কাজ করব। যার মাধ্যমে সিদ্ধিরগঞ্জের জনগন সুফল পাবে। আইন শৃঙ্খলার উন্নতিসহ সব ব্যাপারে যাতে আমরা সিদ্ধিরগঞ্জবাসীকে সহযোগিতা করতে পারি সে জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন।
তিনি আরো বলেন, এই করোনা ভাইরাসকে ভয় করার কোন কারণ নেই। এটা যদি করো পজেটিভ আসে তাহলে আমাদেরকে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে, স্বাস্থ্য বিধিটা মেনে চলতে হবে এবং নিজের মনোবলটা চাঙ্গা রাখতে হবে যে এটা কিছুই না। সবাইকে আল্লাহর উপর আস্থা রাখতে হবে। আমরা যারা মুসলমান ধর্মে বিশ্বাসী তাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর হুকুম ছাড়া কোন কিছুই হয় না। আর অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদেরকে বলব যে আপনারা যার যার ধর্ম বিধানমতে পালন করবেন ইনশাআল্লাহ করোনাকে নিয়ে কোন ভয় করার কারণ নেই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

সিদ্ধিরগঞ্জে করোনাজয়ী পুলিশদের ফুল দিয়ে বরণ করলেন ওসি কামরুল ফারুক

আপডেট সময় : ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০