নারায়ণগঞ্জ ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

নাসিক ৫নং ওয়ার্ডের ঘরে ঘরে ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী পৌছে দিচ্ছেন কবির হোসেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
  • ২৯৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের ঘরে ঘরে ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী পৌছে দিচ্ছেন আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি, আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন, সাইলো শাখার সভাপতি ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব মো: কবির হোসেন। বুধবার (২৯ এপ্রিল) বিকালে প্রতিদিনের ন্যায় ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কবির হোসেনের নেতৃত্বে এসব ইফতার সামগ্রী পৌছে দিচ্ছেন ছাত্রলীগ নেতা সাগরসহ তার সাথে থাকা ৫/৬ জন স্বেচ্ছাসেবক কর্মীরা।
করোনা ভাইরাস প্রতিরোধে নিজের আরাম, আয়েশ, বিশ্রাম, বিলাসিতাকে বিসর্জন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে একনিষ্ঠ ভাবে স্বেচ্ছাসেবী কর্মীদের নিয়ে এলাকাবাসীর জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন কবির হোসেন। প্রথম রমজান থেকে প্রতিদিন ৩০০ পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী অসহায় দিনমজুর পরিবারের ঘরে ঘরে পৌছে দেওয়া হচ্ছে।
আলহাজ্ব কবির হোসেন জানায়, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই আমার ওয়ার্ডবাসীর সেবায় স্বেচ্ছাসেবককর্মীদেরকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। আমি আমার সাধ্য অনুযায়ী প্রথম থেকেই এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা উপকরণ বিতরণসহ জনসচেতনতায় লিফলেট বিতরণ, রাস্তা-ঘাটে জিবাণুনাশক ছিটিনো হয়েছে। কর্মহীন অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। এই মহা দূর্যোগের মধ্যেই পবিত্র মাহে রমজান শুরু হওয়ায় রোজাদারদের কথা চিন্তা করে ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছি। প্রতিদিনই ৫নং ওয়ার্ডের ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন মানুষের পাশে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

নাসিক ৫নং ওয়ার্ডের ঘরে ঘরে ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী পৌছে দিচ্ছেন কবির হোসেন

আপডেট সময় : ০৫:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০