নারায়ণগঞ্জ ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

রূপগঞ্জে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
  • ৩১৫ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া চেকপোস্ট এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাঁও এলাকার সামসুল মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৫০) ও বরিশাল জেলার কালু মুন্সির ছেলে আলী মিয়া (৭০)।
স্থানীয়দের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলার আধুরীয়া চেকপোস্ট এলাকায় ট্রাক ও সিএনজি (ঢাকা মেট্রো- থ-১১-৫২৩৩) মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তারা সবাই রাজের কাজ করতেন। তারা কাজের খোঁজে সিলেট যাচ্ছিলেন। ঘাতক ট্রাকটি পালিয়ে যায় ও ঘটনার পর পরই সিএনজি চালকও পালিয়ে যায়। নিহতদের মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

রূপগঞ্জে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

আপডেট সময় : ০৭:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০