নারায়ণগঞ্জ ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

র‌্যাব-১১’র অভিযানে সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
  • ৩৯১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : অভিনব পন্থায় ইয়াবা পাচারকালে সাড়ে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর আহম্মেদ (৩০) ও জুয়েল (২৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ১২ টায় জেলার বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসষ্ট্যান্ডে র‌্যাবের চেকপোষ্টে কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি চেয়ার কোচে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় শ্যামলী পরিবহনের উক্ত চেয়ার কোচে তল¬াশী করে চেসিসের ভিতরে অভিনব পন্থায় রক্ষিত ৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, খুলনা জেলার ডুমুরিয়া থানার বাঘাধারী এলাকার সাগর আহম্মেদ, বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার সাদিকপুর এলাকার জুয়েল।
একই দিন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে সিপিএসসি’র ভারপ্রাপ্ত কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত সাগর আহম্মেদ পেশায় এক জন বাসের হেলপার। সে বাসের হেলপার পেশার আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। মূলত বাসের হেলপার তার একটি ছদ্মবেশ মাত্র। জিজ্ঞাসাবাদে আরো স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে এবং তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব নিশ্চিত করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান

র‌্যাব-১১’র অভিযানে সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২

আপডেট সময় : ০১:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯