নারায়ণগঞ্জ ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

বিএনপি’র রুহুল আমিন সহ ফতুল্লার ৩৩ নেতা কর্মীর জামিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • ৩০৯ বার পড়া হয়েছে

২০১৮ সালের ফতুল্লা মডেল থানার পুলিশের দায়েরকৃত নাশকতার মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদারসহ ৩৩ নেতাকর্মীর জামিন পেয়েছে ।

রোববার ( ২৪ নভেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন । মামলা নং ৯৪(৯)১৮ । আসামি পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এড. সাখাওয়াত হোসেন খান ।

হাজিরা শেষে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, আওয়ামীলীগ গত নিবার্চনের আগে ফাকা মাঠে গোল দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন । সারাদেশের ন্যায় ফতুল্লা থানার বিএনপির নেতাকর্মীদের নামে একাধিক গায়েবি মামলা দায়ের করেছে বর্তমান রাতের ভোটের নিবার্চিত আওয়ামী তাবেদার সরকার। আওয়ামীলীগ ভোট ও জনগনকে ভয় পায় তাই বিএনপির নেতাকর্মীদের ভোটের মাঠ থেকে দুরে রাখার জন্য বিএনপির নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা ও গায়েবি মামলা দাখিল করেছিল।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন থেকে নেতাকর্মীদের দুরে রাখতে মিথ্যা মামলার চার্জশিট দাখিল করছে । বিএনপির নেতাকর্মীদের মিথ্যা রায় দিয়ে কারাগারে রাখার ব্যবস্থা করছে । কারাগার ও মামলা ভয় দেখিয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন থেকে নেতাকর্মীদের দুরে রাখা যাবেনা। আওয়ামীলীগ হামলা মামলার ভয় দেখিয়ে বিএনপির নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল কিন্তু আজ তারা নিজেরাই জনবিচ্ছিন হয়ে পরেছে ।

আসামি হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. মাহবুবুর রহমান খান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লুৎফর রহমান খোকা, সহ যুব বিষয়ক সম্পাদক একরামুল করিম মামুন, সহ দপ্তর সম্পাদক বোরহানউদ্দিন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার হুমায়ূন কবির, ফতুল্লা থানা তাঁতী দলের আহ্বায়ক অলিউল্লাহ খোকন, জেলা যুবদলের সহ-সভাপতি স্বপন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা আবু হোসেন পায়েল, যুবদল নেতা আমিনুল হক জুয়েল, ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী, শরীফ হোসেন মানিক,কাজী আরিফ জুবায়ের জাবেদ প্রমুখ ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বিএনপি’র রুহুল আমিন সহ ফতুল্লার ৩৩ নেতা কর্মীর জামিন

আপডেট সময় : ০২:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯