নারায়ণগঞ্জ ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির জেলাবাসীর দাবি এসপি শুধু বস্তিতে নয়,অপরাধীদেরপৃষ্ঠপোষক ও গডফাদারদেরও ধরতে হবে সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান নবাগত এসপির কাছে যানজট,ছিনতাই,চাঁদাবাজ মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন চান নারায়ণগঞ্জবাসী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড

ফতুল্লার পলিথিন ফ্যাক্টরিতে আগুন জানমালের নিরাপত্তা নিয়ে শংকিত হাজারো মানুষ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • ৪৯৪ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি :
ফতুল্লার রঘুনাথপুরে অবৈধভাবে পরিচালিত পলিথিন তৈরির কারখানায় গতকাল সোমবার দিবাগত রাত তিনটায় আগুন লেগে কয়েকটি ঘর পুড়ে যায়। এতে পাশে অবস্থানকারী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দমকলবাহিনী এসে রাতেই আগুন নেভায় এবং বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ফ্যাক্টরির মালিকরা ও জায়গার মালিক স্থানীয় ওমর আলী মাতবর মরিয়া হয়ে ওঠেছেন। প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, গতবছর ২ নভেম্বরও আগুন লেগেছিল স্বপনের গোডাউনে। আর গতরাতে রঘুনাথপুরের লোকমানের পলিথিন ফ্যাক্টরি ও দক্ষিণ সাহেবপাড়ার শাহ আলমের কয়েল ফ্যাক্টরিতে লাগে। আগুন লাগার পর মাইকে ঘোষণা দিলে প¦ার্শবর্তী এলাকার লোকজন রাস্তায় নেমে আসে। তারা জানমালের নিরাপত্তা নিয়ে শংকিত। এ এলাকায় বেশ কয়েকটি মশার কয়েল ও পলিথিন ফ্য্টারি রয়েছে, যা বন্ধ হওয়া দরকার।
ভুক্তভোগীরা জানান, আবাসিক এলাকায় জননিরাপত্তার জন্য হুমকি এমন অবৈধ পলিথিন ফ্যাক্টরি, মশার কয়েল ফ্যাক্টরি করার আইনগত বৈধতা আছে কি-না, আমরা তা জানতে চাই।
এবিষয়ে জানতে চাইলে নারায়নগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো: ফায়েজ আনোয়ার জানান, পরিবেশের জন্য ক্ষতিকর এমন কোন স্থাপনা রগুনাথপুর থাকলে সেটা আমরা দেখব। পর্যায়ক্রমে অভিযান চালানোর কথা জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির

ফতুল্লার পলিথিন ফ্যাক্টরিতে আগুন জানমালের নিরাপত্তা নিয়ে শংকিত হাজারো মানুষ

আপডেট সময় : ০১:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯