নারায়ণগঞ্জ ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হাউজিংয়ে আজিজের বহুতল ভবনে জ্বলছে অবৈধ গ্যাসের চুলা, বছরে লক্ষ টাকার রাজস্ব বঞ্চিত উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি রায়হান কবিরের কঠোর নির্দেশনা যাত্রীবাহী বাসে অভিযানে ১০ কেজি গাজাসহ কারবারি আটক স্বচ্ছ, সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করতে ভূমিসেবা মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ.ডিসি রায়হান কবির আড়াইহাজারে ‘সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ তারেক রহমানের সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতা-কর্মীদের উপস্থিত

সিদ্ধিরগঞ্জে বাংলা চলচ্চিত্রের অশ্লীল পোষ্টারে ছেঁয়ে গেছে বিভিন্ন স্থান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে বাংলা চলচ্চিত্রের অশ্লীল পোষ্টারে ছেঁয়ে গেছে বিভিন্ন স্থান। সিদ্ধিরগঞ্জের জালকুড়ী এলাকার রাজমহল সিনেমা হলে বেআইনীভাবে প্রদর্শিত হচ্ছে এসব অশ্লীল চলচ্চিত্র। আর এসব চলচ্চিত্রের নায়িকাদের অর্ধনগ্ন ছবি সম্বলিত অশ্লীল পোষ্টার থানার বিভিন্ন দেয়ালে সাঁটানোর ফলে উচ্ছন্নে যাচ্ছে এলাকার তরুন ও যুবসমাজ- এমন অভিযোগ সচেতন সিদ্ধিরগঞ্জবাসীর।
সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়িতে অবস্থিত রাজমহল সিনেমা হলে কাটপিস সম্বলিত অশ্লীল বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ঐসব এলাকায় বসবাসরত অধিবাসীরা। তাদের মতে, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র, দিনমজুর, গার্মেন্টস কর্মীসহ নানা পেশার মানুষ এসব চলচ্চিত্রের দর্শক। আর এসব অশ্লীল চলচ্চিত্রের দর্শক আকর্ষনের লক্ষ্যে সিনেমার বেঢপ নায়িকাদের অশ্লীল ছবিসহ পোষ্টার বিভিন্ন অলিগলিতে সাঁটানো হচ্ছে। যা খুবই দৃষ্টিকটু এবং শালিনতাবিরোধী। আর এসব অশ্লীল চলচ্চিত্র প্রদর্শণ এবং তার চটকদার বিজ্ঞাপনের কুপ্রভাবে নষ্ট হচ্ছে এলাকার কিশোর ও তরুন সমাজ। যার ফলে ইভটিজিং, ধর্ষনসহ সমাজবিরোধী নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। সিদ্ধিরগঞ্জের জালকুড়ী এলাকার রাজমহল সিনেমা হলে বেশ কয়েকবার ভ্রাম্যমান আদালত হলটিতে অভিযান পরিচালনা করে জেল জরিমানা করলেও তাদের এই অনৈতিক ব্যবসা বন্ধ করতে পারেনি। কোন এক অলৌকিক ক্ষমতার জোড়ে তারা আবারো এই অপকর্ম চালু করে দেয়। তাদের খুটির জোড় কোথায়-এই প্রশ্নই এখন এলাকাবাসীর মুখে মুখে। হল কতৃপক্ষের এই অপকর্ম প্রতিরোধে যথাযথ কতৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে বাংলা চলচ্চিত্রের অশ্লীল পোষ্টারে ছেঁয়ে গেছে বিভিন্ন স্থান

আপডেট সময় : ১১:৫৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯