নারায়ণগঞ্জ ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

ফতুল্লার কিশোরী গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৬৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত কিশোরী গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার ভোরে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গা থানা এলাকা থেকে র‌্যাব তাদের গ্রেপ্তার করে।
দুপুরে সিদ্ধিরগঞ্জে র‌্যাবের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অধিনায়ক লে. কর্ণেল কাজি শমসের উদ্দিন।
ধৃতরা হলো-ফতুল্লার ধাপাইদ্দাদপুর এলাকার মৃত এম এ সামাদের ছেলে আব্দুল কাদের শান্ত(১৯) ও মৃত মিজানের ছেলে আবু বক্কর সিদ্দিক শুভ(২৩)।
র‌্যাব অধিনায়ক জানান, গত ২৮ আগষ্ট রাতে বাড়ির পাশে মুদি দোকান থেকে সরিষা তেল কিনে ফিরার পথে পূর্ব পরিচিত রাজন ১৫ বছরের ওই কিশোরীকে জোরকরে ধরে নিয়ে রেলস্টেশন জোড়াপোল বালুর মাঠের নির্জন এলাকায় সহযোগীদের নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ২৯ আগস্ট মামলা করে। র‌্যাব স্বউদ্যোগে তদন্ত করে মামলার আসামি গ্রেপ্তার অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা ধর্ষণের সত্যতা স্বীকার করেছে। মামলার এজাহার নামীয় আসামি ছাড়াও আরো ২/৩ জন ঘটনার সাথে জড়িত। পলাতক রাজনসহ জড়িত অন্যদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ফতুল্লার কিশোরী গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯