নারায়ণগঞ্জ ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসে রহস্যজনক অগ্নিকান্ড দশ কোটি টাকার ক্ষতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
  • ২৬৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে একটি রপ্তানীমূখী পোশাক কারখানায় রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। রোববার ভোর রাত ৪ টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জ পুলস্থ ছয় তলা বিশিষ্ট মুজিব ভবনের দ্বিতীয় তলায় একে ফ্যাশন পোশাক কারখানার গোডাউনে ভোর রাতে আগুন দেখতে পায় নৈশপ্রহরীরা। খবর পেয়ে মালিকপক্ষ দ্রুত ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আদমজী, হাজীগঞ্জ, ডেমরা ও মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে এসে ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রন করেন। তবে আগুনের সূত্রপাত জানাতে পারেনি মালিকপক্ষ ও ফায়ার সার্ভিসকর্মীরা।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্ট পেলে আগুনের সূত্রপাত জানা যাবে।

কারখানা পরিচালক ইসফাত আহসান জানান,শনিবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত কারখানা চলছিল। ছুটি শেষে নিচ তলায় বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ ছিল। তাই শর্ট সার্কিটের মাধ্যমে দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হওয়া অসম্ভব। ঘটনাটি রহস্যজনক দাবি করে তিনি আরও জানান, সাত লাখ পিস প্রস্তুত করা পলো পি শার্ট পুড়ে গেছে। যা রোববার ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানী করার কথা ছিল। এছাড়া দশ টন কাপড় ও ডিজিটাল কাটার মেশিনসহ অন্যান্য সামগ্রী পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, আগ্নিকান্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসে রহস্যজনক অগ্নিকান্ড দশ কোটি টাকার ক্ষতি

আপডেট সময় : ১০:১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯