নারায়ণগঞ্জ ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির

রূপগঞ্জে মাদকের আসরে র‌্যাবের হানা: ১০ জনকে কারাদন্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯
  • ৩১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :রূপগঞ্জে মাদকের আসরে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী রিপনকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুস সাকিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র‌্যাব জানায়, গত রবিবার (১৮ আগষ্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার তারাব এলাকায় র‌্যাব-১১’র একটি আভিযানিক দল রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তরিকুল ইসলাম ইয়াবা সেবন ও নিষিদ্ধ জুয়া খেলার দায়ে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে খোকন (৫৪), জাহাদ (৪৫), সুজন (৩৯), গোলাম মহিউদ্দিন (৪৭), হালিম (৪২), রমজান আলী (৪৫), রতন মিয়া (৩৮) ও মনসুর (৪২) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ মাস করে এবং মোজাম্মেল হক (৩৯) ও ইব্রাহীম (৪২) কে জুয়া আইন ১৮৬৭ এ দোষী সাব্যস্ত করে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া র‌্যাব-১১ তারাব এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১০১ পিস ইয়াবাসহ মৃত লাল মিয়ার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফারুক হোসেন @ রিপন (৩২) কে আটক করে।এ সময় তার দখল হতে মাদক বিক্রির নগদ ১৭,১০০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত ফারুক হোসেন @ রিপন দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। সে মাদক ব্যবসার সাথে জড়িত। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

রূপগঞ্জে মাদকের আসরে র‌্যাবের হানা: ১০ জনকে কারাদন্ড

আপডেট সময় : ১২:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯