নারায়ণগঞ্জ ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ফতুল্লায় যুবককে কপিয়ে হত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯
  • ৩৪৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ফিল্মি কায়দায় রাকিব (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঈদের দিন ভোরে পাগলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব ফতুল্লার নয়ামাটি মুসলিমপাড়া এলাকার মজিদ হাওলাদারের বাড়ীর ভাড়াটিয়া নওশেদ বেপারীর ছেলে। তিনি একই এলাকার কাদিরের ভাঙ্গারী দোকানে কাজ করতেন। তার গ্রামের বাড়ী শরিয়তপুর জেলার নড়িয়া থানার নয়াপাড়া এলাকায়।

জানা গেছে, ঈদের কেনাকাটা করে বন্ধু আবদুল্লাহকে সঙ্গে নিয়ে রিকশায় চড়ে বাড়ী ফিরছিল রাকিব। পাগলা রেলস্টেশন আসা মাত্রই একই এলাকার গিয়ার মানিকসহ ৪/৫ জন রিকশার গতিরোধ করে। দুই জনকে রিকশা থেকে নামিয়ে চোর বলে ধাওয়া দিলে আবদুল্লাহ দৌড়ে পালিয়ে যায়। রাকিবকে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায় ঘাতকরা।

আবদুল্লাহ জানায়, পালিয়ে যাওযার কিছুক্ষণ পর ঘটনাস্থলে ফিরে এসে রাকিবের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখি।

নিহতের বাবা নওশেদ বেপারী জানান, তার দুই মেয়ে ও একমাত্র ছেলে রাকিব। সে ভাঙ্গারী দোকানে কাজ করে সংসার চালাতো। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তিনি তা জানেন না। তবে ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আসলাম হোসেন জানায়, পূর্ব শত্রুতার জেরে এ হত্যা কান্ড ঘটানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যা মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য

ফতুল্লায় যুবককে কপিয়ে হত্যা

আপডেট সময় : ১০:০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯