নারায়ণগঞ্জ ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযান হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ,তিতাসের দ্রুত অভিযানের দাবি এলাকাবাসীর সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতার সহযোগী মানিক এখন বিএনপির বড় নেতা নারায়ণগঞ্জ “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ,আলী হোসেনের তীব্র নিন্দা ও প্রতিবাদ চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে ইউনাইটেড প্রেস ক্লাবের চেয়ারম্যান দিপুর আলোচনা সভা নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান

কাঁচপুর জেনারেল হাসপাতালে র‌্যাবের অভিযান : ভূযা ডাক্তারসহ গ্রেফতার-৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
  • ৩৩১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সোনারগাঁয়ের কাঁচপুর জেনারেল হাসপাতাল এ্যান্ড ল্যাবে অভিযান চালিয়ে ২ ভূয়া ডাক্তারসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ডাক্তার হিসেবে রোগী দেখার প্রেসক্রিপশন, বিভিন্ন প্যাথোলজিক্যাল রিপোর্ট, এক্স-রে রিপোর্ট ও আল্ট্রাসনো রিপোর্ট উদ্ধার করা হয়। একই জুলাই রাতে র‌্যাব-১১ সিপিএসসি এর বিশেষ একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ধৃতরা হলো ওই হাসপাতালটির এমডি গোপালগঞ্জ জেলার বনগ্রাম বাজার এলাকার উৎপল কুমার রায়, নারায়ণগঞ্জের বন্দর থানার জাংগাল বারপাড়া এলাকার মো: আরিফুজ্জামান লিটন ও রাজবাড়ী জেলার গোপালপুর এলাকার মো: সোলায়মান মোল্লা।
র‌্যাব-১১ এর সদর দপ্তর থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী পিপিএম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, মোঃ সোলায়মান মোল্লা ও উৎপল কুমার রায় মূলত ম্যাটস থেকে মেডিকেল এসিসট্যান্ট কোর্স করেছে। তারা ২ জন দীর্ঘদিন ধরে নিজেদেরকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে “কাঁচপুর জেনারেল হাসপাতাল এ্যান্ড ল্যাব’ এ নিয়মিত রোগী দেখে আসছে। হাসপাতালে ভর্তিকৃত রোগীদের নথিপত্র দেখে জানা যায় মোঃ সোলায়মান মোল্লা ইমারজেন্সী মেডিকেল অফিসার (ইএমও) ও উৎপল কুমার রায় আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে রোগী দেখে রোগীদের বিভিন্ন প্রকার প্যাথোলজিক্যাল, এক্স-রে ও আল্ট্রাসনো রিপোর্ট প্রস্তুত করে থাকে। উক্ত হাসপাতালে এক্স-রে মেশিনের অনুমতি না থাকার পরও ঝুকিপূর্ণভাবে এক্স-রে মেশিন পরিচালনা করে আসছে। হাসপাতালের এমডি মোঃ আরিফুজ্জামান লিটন ও তারা পরষ্পর যোগসাজসে রোগী দেখে, বিভিন্ন প্রকার অপ্রয়োজনীয় টেষ্ট দিয়ে রোগীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে রোগীদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছে। তাছাড়া এক বছর পূর্বে এই অনিয়মের কারণে কর্তৃপক্ষ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল। ধৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী

কাঁচপুর জেনারেল হাসপাতালে র‌্যাবের অভিযান : ভূযা ডাক্তারসহ গ্রেফতার-৩

আপডেট সময় : ১২:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯