নারায়ণগঞ্জ ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চানমারীর ডিস লাইন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মেহেদী নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি বন্দরে বিশ্বনবী (সা.) মাদরাসার এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগ সাবেক সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে বন্দরের দুইটি ইটভাটাকে জরিমানা নারায়ণগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, ২০ জনকে হুইলচেয়ার বিতরণ নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে ১টি পাইপ গান ও ১টি কার্টুজের খোসাসহ যুবক গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

ফতুল্লার মাদক সম্রাট লিপু বন্দুক যুদ্ধে নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯
  • ২৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ফতুল্লায় গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে লিপু (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে ডিবি পুলিশের ৩ সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে দাপা বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত লিপু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে। লিপু ফতুল্লার পিলকুনি এলাকার মৃত শামসুল হকের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর এনামুল হক জানান, বুধবার লিপুকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে রাতে মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে দাপা বালুর মাঠ এলাকায় পৌঁছালে লিপুর সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে ল্য করে গুলি ছুড়তে থাকে। তখন আত্মরার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে লিপুর সহযোগিরা পালিয়ে যায়। এ সময় লিপুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চানমারীর ডিস লাইন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ফতুল্লার মাদক সম্রাট লিপু বন্দুক যুদ্ধে নিহত

আপডেট সময় : ০৭:৩০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯