নারায়ণগঞ্জ ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইর ঘটনায় গ্রেফতার-১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯
  • ২৮৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : যাত্রীবাহী চলন্ত বাস থামিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আবুল কালাম নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইর ঘটনায় ছিনতাইকারী চক্রের সদস্য মো: মাসুদ (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। রাজধানী ঢাকার রামপুরা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বুধবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। ধৃত মাসুদ ফেনী জেলার দাগনভুঞা থানার বারাইগলি এলাকার মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: শামীম আহমেদ জানায়, গত ৪ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কের হাউজিং গেট এলাকা থেকে আদমজী কোমল পরিবহনের গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে যাত্রী আবুল কালামকে তুলে নিয়ে যায়। একটি হাইয়েস মাইক্রো গাড়ী ব্যবহার করেছিল ভূয়া ডিবি পুরিশ চক্রটি। পরে আবুল কালামের সাথে থাকা সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় আবুল কালামের ভাগিনা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাস চালক মাসুদকে মঙ্গলবার বিকেলে রামপুরা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরো যারা জড়িত রয়েছে তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরো জানান,ধৃত মাসুদকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে ছিনতাইকারী চক্রের অপর সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইর ঘটনায় গ্রেফতার-১

আপডেট সময় : ০১:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯