নারায়ণগঞ্জ ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

পাগলায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের পরিবারের ৪জন দগ্ধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯
  • ২৮০ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লার পাগলায় একটি বাড়িতে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন লেগে বাবা ও মেয়েসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। তারা হলেন- বাড়ির মালিক আব্দুল আলীম, তার মেয়ে শিউলি বেগম, দুই নাতনি তানজিলা ও জ্যোতি। দগ্ধদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ জুন) ভোরে ফতুল্লা থানার পাগলা চিতাশাল এলাকায় আব্দুল আলীমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফতুল্লা বিসিক ফায়ার সাভির্সের স্টেশন অফিসার আব্দুল হক জানান, টিনের ঘরের দু’টি রুমে মেয়ে ও দুই নাতনিকে নিয়ে বসবাস করেন আব্দুল আলীম। ভোরে রান্না করা জন্য চুলা জ্বালানোর সময় গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। এ সময় মূহুর্তের মধ্যে আগুন রান্নাঘর সহ শোবার ঘরে ছড়িয়ে পড়লে ওই পরিবারের চারজন দগ্ধ হয়।

আগুনে ঘরের আসবাবপত্র ও কাপড় চোপড় পুঁড়ে গেছে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভায় এবং দগ্ধদের উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। সকালে খবর পেয়ে ফতুল্লার বিসিক ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করে।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আগুনে দগ্ধ ৪ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
তাদের মধ্যে আব্দুল আলীমের শরীরের ৪৮ শতাংশ, শিউলি বেগমের ৫৪ শতাংশ, তানজিলার ১৮ শতাংশ ও জ্যোতির ২৪ শতাংশ পুড়ে গেছে। বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

পাগলায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের পরিবারের ৪জন দগ্ধ

আপডেট সময় : ০৩:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯