নারায়ণগঞ্জ ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

আম পাড়া নিয়ে বন্দরে সংঘর্ষ : নিহত ১ আহত ৪

বন্দর প্রতিনিধি : বন্দরে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আবুল হোসেন (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছে নিহতের স্ত্রী তাসলিমা বেগম (৪৫) মেয়ে ডালিয়া (২৫) জামাতা রুবেল (৩০) ও নাতনি হাফছা (৪)। শনিবার সকাল ৯ টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নর্পদীস্থ বাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ১টি দা ও ২টি লাঠি উদ্ধার করেছে থানা পুলিশ। এ ব্যাপারে নিহতের ছেলে কাজল মিয়া বাদী হয়ে ৪ জনকে আসামী করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের স্ত্রী তাসিলিমা বেগম জানান, আমার পৈত্রিক সম্পত্তি নিয়ে আমার বড় দুইভাই মোস্তফা মিয়া ও মোজাম্মেল ওরফে বাবুসহ তার পরিবারের সাথে র্দীঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাই মোস্তফার সাথে আমাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমার ভাই মোস্তফা ও তার স্ত্রী মহাসেনা বেগম, সন্ত্রাসী ছেলে মোজাম্মেল হোসেন বাবু এবং মেয়ে সোহাগী আক্তার প্তি হয়ে ধারালো অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা চালায়।তারা আমার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আমি ও আমার মেয়ে ডালিয়া ও জামাতা রুবেল বাধা দিলে তারা আমাদের উপরও আক্রমন করে। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে তারা পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথেই আমার স্বামী মারা যান।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহত দিনমজুর আবুল হোসেন তাঁর শ্বশুর বাড়িতেই পরিবার নিয়ে থাকতেন। শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে তাদের পুরো পরিবারের মধ্যে বিরোধ চলছিলো। আম পাড়াকে ইস্যু করে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আম পাড়া নিয়ে বন্দরে সংঘর্ষ : নিহত ১ আহত ৪

আপডেট সময় : ০১:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯