নারায়ণগঞ্জ ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

রূপগঞ্জে আইনজীবীর বাড়ীতে অবৈধ গ্যাস বিস্ফোরণে নিহত-২ : দগ্ধ -৭

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯
  • ৩১৪ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে আইনজীবীর বাড়িতে গ্যাস বিস্ফোরণ। বাড়ীর দেয়াল ধসে ২ শ্রমিক নিহত। দগ্ধ হয়েছে সাতজন। সোমবার ভোর রাতে উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, মেহেরপুর জেলার মুজিবনগর থানার কোমরপুর এলাকার দুদু মিয়ার ছেলে শামীম (৩০) ও ঝালকাঠি জেলার নলছিটি থানার কয়া এলাকার রহিম বিশ্বাসের ছেলে হেলাল বিশ্বাস ওরফে রাকিব (২৫)। নিহত দুজনই স্থানীয় নেক্সট এক্সোসরিস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক।
জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে তিতাস গ্যাসের হাইপ্রেসারের পাইপলাইন থেকে নিজের দোতলা বাড়ীতে অবৈধ ভাবে গ্যাস সংযোগ নেন আইনজীবী রাবেয়া আক্তার মিলি। হাইপ্রেসারের পাইপলাইন থেকে আবাসিক গ্যাস সংযোগ নেয়াটা পুরোটাই ঝুঁকিপূর্ণ। এ ছাড়া শবেবরাতের কারণে এলাকার সব মিল-কারখানা বন্ধ থাকায় গ্যাসের প্রেসার ছিল বেশি। ওই বাড়ীতে ভাড়া থাকতেন স্থানীয় নেক্সট এক্সোসরিস লিমিটেড পোশাক কারখানার কয়েকজন শ্রমিক।

রোববার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে হঠাৎ করে ওই বাসায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনের পুরো দেয়াল ভেঙে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দগ্ধ অবস্থায় ৬ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন এবং ৩ জনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহতদের মধ্যে শামীম ও হেলাল বিশ্বাস ওরফে রাকিবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

আহতরা হলেন, নেক্সট এক্সোসরিস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক তরিকুল ইসলাম, লিয়াকত আলী, হযরত আলী, আরিফ, আনোয়ার হোসেন, ফারুক মিয়া ও আরিফুর রহমান। তাদের মধ্যে লিয়াকত ও আরিফের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে বাড়ির মালিক রাবেয়া আক্তার মিলি বলেন, অন্যরা যেভাবে অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে আমিও সেভাবেই নিয়েছি। তবে আমার বাড়িতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

তিতাস গ্যাসের সোনারগাঁও জোনের সুপারভাইজার ইসমাইল হোসেন বলেন, এর আগে এ ধরনের আরও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। হাইপ্রেসার লাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়া। আবার শবেবরাত উপলক্ষে সব মিল-কারখানা বন্ধ। সব মিলিয়ে গ্যাসের অধিক প্রেসার ছিল। হয়তো বিল্ডিংয়ের ভেতরে গ্যাস ছড়িয়ে ছিল। আগুনের সংস্পর্শে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল হক বলেন, গ্যাস বিস্ফোরণে দুজন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই তাদের ময়নাতদন্ত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জে আইনজীবীর বাড়ীতে অবৈধ গ্যাস বিস্ফোরণে নিহত-২ : দগ্ধ -৭

আপডেট সময় : ০৬:৪০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯