নারায়ণগঞ্জ ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় নারায়ণগঞ্জ সদরে কর্মশালা, ১৫ প্রতিষ্ঠানে প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব যাতে না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার-খাদ্যমন্ত্রী আফরোজা খানম শিশু অধিকার দিবস উদযাপনে নারায়ণগঞ্জে ভার্চুয়ালি আলোচনায় প্রধানমন্ত্রী শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা

বন্দরে ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
  • ৩৮৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি ঃ বন্দরের ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতির    স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ।এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা খাতুনের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে স্কুল ম্যানেজিং কমিটি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের গঠন করা দুই সদস্যের তদন্ত কমিটি। অভিযোগের ব্যাপারে প্রধান শিক্ষিকা আমেনা খাতুন বলেন, তিনি একটি টাকাও আত্মসাত করেননি। তাকে হেয় প্রতিপন্ন করার জন্যই মিথ্যা অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে ম্যানেজিং কমিটির সদস্যরা উল্লেখ করেন, বন্দর উপজেলার ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা খাতুন ম্যানেজিং কমিটির সভাপতির     স্বাক্ষর জাল করে সরকারি বেসরকারি খাতের ১ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

এ ব্যাপারে প্রধান শিক্ষিকা আমেনা খাতুন জানান, দেড় বছর আগে সরকারি বরাদ্দ হিসেবে ৮০ হাজার টাকা আসে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর নিয়ে তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন এবং বিদ্যালয়ের উন্নয়ন কাজে ব্যয় করেন। তিনি একটি টাকাও আত্মসাৎ করেননি।

এ ব্যাপারে তদন্ত কমিটির সদস্য বন্দর উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব জানান, অভিযোগ তদন্তে তাকে এবং সহকারী শিক্ষা অফিসার মাহবুব হোসেনকে সদস্য করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করেছেন। খুব শিগগির তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বন্দরে ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : ১২:৪৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯