নারায়ণগঞ্জ ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হাউজিংয়ে আজিজের বহুতল ভবনে জ্বলছে অবৈধ গ্যাসের চুলা, বছরে লক্ষ টাকার রাজস্ব বঞ্চিত উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি রায়হান কবিরের কঠোর নির্দেশনা যাত্রীবাহী বাসে অভিযানে ১০ কেজি গাজাসহ কারবারি আটক স্বচ্ছ, সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করতে ভূমিসেবা মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ.ডিসি রায়হান কবির আড়াইহাজারে ‘সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ তারেক রহমানের সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতা-কর্মীদের উপস্থিত

সিদ্ধিরগঞ্জে অবৈধ ফ্যামিলি ল্যাব হসপিটালে র‌্যাবের অভিযান : ভূয়া ডাক্তারকে কারাদন্ড : হসপিটাল সিলগালা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
  • ৫১১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ ফ্যামিলি ল্যাব হসপিটালে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান। এমবিবিএস পরিচয়দানকারী ভূয়া ডাক্তার মো: নূরুল ইসলাম শেখকে(২৭) গ্রেফতার করে ১ বছরের কারাদন্ড। হসপিটাল সিলাগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুল ইসলাম। মঙ্গলবার(২ এপ্রিল) রাত সাড়ে ৭ টায় এ অভিযান চালায় র‌্যাব।
আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ সিপিএসসির কোম্পানি অধিনায়ক তালুকদার নাজমুল সাকিব জানায়, সরকারি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড সামাদবানু কমপ্লেক্স টাওয়ারের দ্বিতীয় তলায় ফ্যামিলি ল্যাব হমপিটাল লিমিটেড নামে একটি চিকিৎসা প্রতিষ্ঠান চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিসুল ইসলামের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন। এসময় এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা করার সময় মো: নূরুল ইসলাম শেখকে হাতে নাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে নূরুল ইসলাম জানায় তিনি একজন মেডিকেল এসিসটেন্ট হয়ে এমবিবিএস পরিচয় দিয়ে ওই হসপিটালে ২ বছর ধরে রোগীদের সাথে প্রতারনা করে আসছে। সে তার অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত ভূয়া ডাক্তার নূরুল ইসলাম শেখ সিরাজগঞ্জ জেলা সদর থানার বিলগজারিয়া এলাকার সানাউল্লাহ শেখের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুল ইসলাম জানান, ফ্যামিলি ল্যাব হসপিটাল লিমিটেড কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোন কাগজপত্র দেখাতে পারেনি। তাছাড়া ওই হসপিটালে সয়া নামে একটি পণ্য উৎপাদন করা হচ্ছে। যা পুষ্টিকর ও সেক্সসোয়াল হিসেবে বিক্রি করা হচ্ছে। হসপিটালের পরিবেশ অত্যন্ত নোংরা। অপরেশন থিয়েটারের অবস্থা নাজুক। প্রয়োজনীয় কোন চিকিৎসা সরঞ্জাম নেই। অবৈধ ভাবে হসপিটালটি পরিচালিত হচ্ছে। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ ও মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইনে ভূয়া ডাক্তার নূরুল ইসলাম শেখকে ১ বছরের কারাদন্ড ও হসপিটাল সিলগালা করে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, অবৈধ ভাবে হসপিটাল পরিচালনা করার অভিযুগে মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
জানা গেছে, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সরেজমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: বেলাল হোসেন ভূইয়া অবৈধ ভাবে ফ্যামিলি ল্যাব হসপিটাল গড়ে তুলেছেন। চিকিৎসার নামে প্রতারনা সহ নানা অপকর্ম চলছিল এই হসপিটালে। স্থানীয় একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে বেলাল দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারনা করছিল। বেলাল হোসেন বি-বাড়ীয়া জেলার কসবা থানার গোপিনাথপুর উত্তর পাড়ার মৃত কাজী ইসমাইল ভূঁইয়ার ছেলে।২০১৭ সালের ২৪  ফেব্রুয়ারি মাসে গনমাধ্যমের কয়েকজন কর্মী ওই হাসপাতালের অবৈধ কর্মকান্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরীর লক্ষ্যে সেখানে গেলে তাদেরকে আটকে রেখে পুলিশ প্রশাসনকে প্রভাবিত করে সাজানো মামলা দিয়ে হয়রানী করে। মামলাটি এখনও আদালতে চলমান রযেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে অবৈধ ফ্যামিলি ল্যাব হসপিটালে র‌্যাবের অভিযান : ভূয়া ডাক্তারকে কারাদন্ড : হসপিটাল সিলগালা

আপডেট সময় : ০৪:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯