নারায়ণগঞ্জ ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

কাইল্লা গেসু ও আজমত আলী গ্রুপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আজিমের পরিবার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯
  • ৩৭৫ বার পড়া হয়েছে

ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গিয়াসউদ্দিন ওরফে কাইল্লা গেসু ও আজমত আলী গ্রুপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সংঘর্ষে আহত আজিমের বাবা। এ সময়ে আহত আজিমের পরিবার উপস্থিত ছিলেন।

রবিবার (২৪ মার্চ) দুপুরে সংঘর্ষে আহত আজিমের বাবা আব্দুল গফুর ও তার পরিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। এর আগের দিন আব্দুল গফুর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ঝুট সন্ত্রাসী আজমত আলীরকে প্রধান আসামি করে ২৫ জন নামীয় ও ২৫/৩০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

আব্দুল গফুর সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে বলেন, ফতুল্লার কাঠেরপুল এলাকার কাইল্যা গেসু, আজমত গ্রুপের সাথে রামারবাগ এলাকার ব্যবসায়ী মোস্তফা কামাল গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই জের ধরে শুক্রবার রাতে রামারবাগ এলাকার আব্দুল গফুরের ছেলে আজিমকে (৩২) আজমতের লোকজন মারধর করে। এ সময় আজিমের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে বাধা দিতে গেলে তাদের উপরও হামলা চালায়। হামলাকারীরা আশেপাশের দোকানপাট ভাঙচুর করে বলেও অভিযোগ করা হয়েছে। আহত আজিমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গেলে আজমত বাহীনি রিক্সা থেকে নাজমুল, আকাইদ এবং আলামিনকে নামিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়।

বর্তমানে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেন জানান তিনি। প্রশাসনের নিকট সুষ্ঠ বিচারের দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

কাইল্লা গেসু ও আজমত আলী গ্রুপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আজিমের পরিবার

আপডেট সময় : ০৩:৫৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯