নারায়ণগঞ্জ ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার; ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

বিস্ফোরক মামলায় চার্জ গঠন আজাদসহ ৪৬ নেতা-কর্মীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ৩৯৭ বার পড়া হয়েছে

আদালত প্রতিনিধি ঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে আড়াইহাজার থানার একটি বিস্ফোরক মামলায় চার্জ গঠন করা হয়েছে । মামলা নং ৫(১২)১৩ ।

বুধবার ( ২০ মার্চ ) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত আফতাবুজ্জামানের আদালতে আজাদসহ নেতা-কর্মীরা হাজিরা দেন । আসামিদের উপস্থিতিতে চার্জ গঠন করা হয় । পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে ।

এ সময়ে আদালতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি প্রমুখ ।

আসামি পক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, এটি একটি রাজনৈতিক হয়রানিরমূলক মামলা । এই মামলার সাথে নজরুল ইসলাম আজাদসহ নেতা-কর্মীদের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই । এ সকল মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বিএনপিকে দমন করা যাবে না ।

আসামিদের মধ্যে উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক মোঃ জুয়েল আহমেদ , যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম লাভলু, যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন শফু, আড়াইহাজার পৌর যুবদলের আহ্বায়ক কবির হোসেন, বিএনপি নেতা আহসান হাবিব, যুবদল নেতা জামাল হোসেন, এড. সিদ্দিকুর রহমান, ছাত্রদল নেতা মো.রাফেল, পরান প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

বিস্ফোরক মামলায় চার্জ গঠন আজাদসহ ৪৬ নেতা-কর্মীর

আপডেট সময় : ১০:৪৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯