নারায়ণগঞ্জ ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অভিযানে ৩ দোকানে পলিথিন ব্যাগ রাখায় জব্দসহ জরিমানা যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন মেঘনার পানি আসছে ঢাকায়: ১০ হাজার কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না- মাওলানা আবদুল জব্বার নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

তল্লায় সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯
  • ২৭৪ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি ঃ ফতুল্লায় সাত বছরের শিশুকে ভিডিও দেখানোর কথা বলে মুখ বেঁধে ধর্ষণচেষ্টার মামলায় এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকের নাম সুমন (২০)। শুক্রবার (১৫ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
আটক সুমন ফতুল্লার তল্লা এলাকার চেয়ারম্যান বাড়ির ভাড়াটিয়া বাবুল মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের স্থায়ী বাসিন্দা।

এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে তল্লা এলাকার চেয়ারম্যান বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টকর্মী এক নারী তার সাত বছরের শিশুকে মুখ বেঁধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে সুমনকে আসামি করে মামলা দায়ের করেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের সুমনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিও দেখানোর কথা বলে ওই শিশুকে সুমন নিজের ঘরে নিয়ে যায় এবং মুখ বেঁধে ধর্ষণচেষ্টা চালায়। ঘটনাটি দেখতে পেয়ে শিশুর মা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এলে বখাটে যুবক পালিয়ে যান। শিশুকে ধর্ষণচেষ্টা চালাতে বলপ্রয়োগ করা হয়। এতে শিশুটি রক্তাক্ত জখম হয়েছে। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের সুমনের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১৬ মার্চ) তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি

তল্লায় সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারি গ্রেফতার

আপডেট সময় : ১১:২৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯