নারায়ণগঞ্জ ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

কিল্লারপুলের তালিকাভূক্ত শীর্ষ মাদক বিক্রেতা ফেন্সী মহিউদ্দিন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
  • ৬৮৯ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর মডেল থানার কিল্লারপুল একালার তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা নুপুরের স্বামী মহিউদ্দিন ওরুফে ফেন্সী মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ফতুল্লা মডেল থানার একটি মামলার ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রক্তিম।
জানা গেছে, ফেন্সী মহিউদ্দিন ও তার স্ত্রী নুপুর শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে মাদক ও দেহ ব্যবসা চালিয়ে আসছিল। ইতিপূর্বে জেলা গোয়েন্দা পুলিশের সারাশি অভিযানে উক্ত মাদক বিক্রেতা স্বামী ও স্ত্রী একাধীকবার গ্রেপ্তার হয়ে কারাবাস করেছে। ওই স্বামী-স্ত্রীর নামে প্রায় ৪/৫ টি মাদকের মামলা রয়েছে। পাশপাশি জেলার বিভিন্ন থানায় তাদের নামে বেনামে নানা অপরাধে আরও মামলাসহ অভিযোগও রয়েছে বলে জানায় ।
স্থানীয়দের দাবী, শুধু মহিউদ্দিনকে নয় তার স্ত্রী নুপুরকেও গ্রেপ্তার করা হোক। এরা দুজন মিলে নারায়ণগঞ্জ শহরকে কুলষিত করছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রক্তিম জানান, গতকাল ধৃত মহিউদ্দিনকে কিল্লারপুল এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেপ্তার হয়। মহিউদ্দিন নিউজ সক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে অসদাচারন করার অভিযোগে আমরা তাকে গ্রেপ্তার করি। আমরা জানতে পারি তার নামে মাদকসহ বেশ কয়েকটি বিভিন্ন থানায় মামলা রয়েছে। পাশাপাশি ফতুল্লা মডেল থানার একটি মামলায় তিনি পলাতক ছিলেন। ওই পলাতক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করি।
এলাকাবাসী সবাই এ গ্রেফতারে ফতুল্লা মডেল থানার পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানান ও মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষার জন্য অনান্য মাদকবিক্রেতা সহ তাদের সহযোগিতদের গ্রেপ্তারের দাবী জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

কিল্লারপুলের তালিকাভূক্ত শীর্ষ মাদক বিক্রেতা ফেন্সী মহিউদ্দিন গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯