নারায়ণগঞ্জ ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির

রূপগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩২৫ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি ঃ সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে পালিত হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। শনিবার (৯ ফেব্রুয়ারী) সকালে রূপগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হচ্ছে। ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়।”
তিনি বলেন, অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ছিল রাতকানার শতকরা হার ১ ভাগের নিচে নামিয়ে আনা। ইতোমধ্যে বাংলাদেশে সে লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়েছে। সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ভিটাামিন ‘এ’ অভাবজনিত রাতকানার হার শতকরা ০.০৪ ভাগ। তাছাড়া ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে এই অর্জিত হার ধরে রাখা অথবা তা শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং শিশুর রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে শিশুমৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে বছরে ২ বার ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি নীল রঙের (১ লক্ষ আই,ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি লাল রঙের (২ লক্ষ, আই,ইউ) উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ খাওয়ানোর কার্যক্রম চালিয়ে যাওয়া একান্ত জরুরী
এ সময় উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলাম, তারাবো পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মতিন সাউদসহ অনেকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার

রূপগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯