নারায়ণগঞ্জ ০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

কাঁচপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
  • ৩৭৬ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি ঃ সোনারগাঁয়ের কাঁচপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় সাদিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। সাদিয়া আক্তার কাঁচপুরের উমর আলী উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী। এ সময় তার মা ও দুই সহপাঠী মারাত্মক আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা কাঁচপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এ সময় তারা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
বিক্ষোভ চলায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ২৫ কিলোমিটার যানজট দেখা গেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, ‘দুর্ঘটনার পর শিক্ষার্থী ও এলাকাবাসী রাস্তায় বিক্ষোভ করছে। এতে দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

কাঁচপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত

আপডেট সময় : ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮