নারায়ণগঞ্জ ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম

সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ফুট ওভারব্রীজ হকারদের দখলে : পথচারীদের চরম দুর্ভোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার শেল্টারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ ফুট ওভারব্রীজ দখল করে ফুটপাথ দোকান বসিয়েছে হকাররা। এসব দোকান পাট বসানোর ফলে ফুট ওভারব্রীজ দিয়ে চলাচল করতে পারছেন না পথচারীরা। ব্রীজের উপর সারাক্ষন লেগে থাকে জটলা। এতে বখাটেদের কাছে প্রতিনিয়তই কোন না কোন ভাবে লাঞ্ছিত হচ্ছে স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থী ও গার্মেন্টস কর্মীরা। ফুট ওভারব্রীজ চলাচলের অযোগ্য হয়ে পড়ায় মহাসড়ক দিয়ে পারাপার হতে গিয়ে জীবন দিতে হচ্ছে বিভিন্ন পথচারীদের।

পথচারীদের অভিযোগ, সড়ক ও ওভারব্রীজ দখল করে বিভিন্ন ধরনের দোকান-পাট বসার কারণে তারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। এসব ফুটপাথ দোকান-পাটের কারণে জন চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। এতে ভিড়ের মধ্যে মহিলারা হচ্ছেন লাঞ্ছিত। আর সহজেই ঘটছে পকেটমার ও ছিনতাইর ঘটনা।

অভিযোগ জানা গেছে, স্থানীয় কথিপয় প্রভাবশালী লোকজন পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে মহাসড়ক ও ফুট ওভারব্রীজ দখল করে দোকান পাট বসিয়ে চাঁদা আদায় করছে। এসব ফুটপাথ দোকানকে ঘিয়ে দৈনিক লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চাঁদাবাজরা। যার একটি অংশ চলে যাচ্ছে পুলিশ প্রশাসনের অসাধু কর্মকর্তাদের পকেটে। দোকান বসাতে হলে প্রথমে অগ্রিম, তারপর দৈনিক ভাড়া, চাঁদা, বিদ্যুৎ ও পানি সরবরাহ বিল দিতে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। এসব ফুটপাথ দোকানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে অবৈধ ভাবে। সরকারি জায়ড়া দখলকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করতে স্থানীয় প্রশাসন অক্ষম হলেও জনস্বার্থে মহাসড়ক ও ফুট ওভারব্রীজ দখল মুক্ত করে পথচারীদের চলাচল নিশ্চিত করতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ফুট ওভারব্রীজ হকারদের দখলে : পথচারীদের চরম দুর্ভোগ

আপডেট সময় : ০১:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮