নারায়ণগঞ্জ ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

সোনারগাঁওয়ে নারী ভন্ড কবিরাজ : স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮
  • ৪০৬ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি : সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ গ্রামের সোনিয়া আক্তার রুবিনা নামে এক ভন্ড ও প্রতারক নারী কবিরাজের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে অভিযোগ করেছে এলাকাবাসী। ফারুকুল ইসলাম নামে প্রতারণার শিকার এক ব্যক্তি এলাকাবাসীর গণস্বাক্ষর নিয়ে এ অভিযোগ দায়ের করেন।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, ওই ওহাব মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার রুবিনা দীর্ঘদিন যাবত আংটি পড়া দিয়ে মানুষের সব সমস্যার সমাধানের নামে প্রতারণা করে আসছেন। স্থানীয় ফারুকুল ইসলাম নামে এক ব্যক্তি তার দ্বারা প্রতারণা শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে উত্তেজিত হয়ে ভন্ড কবিরাজ রুবিনা তার সাঙ্গ পাঙ্গদের দিয়ে ফারুকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে এবং চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেয়। পরে এ ঘটনায় ফারুকুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরী করেন এবং সোনিয়ার ভন্ডামী ও প্রতারণার বিষয়ে এলাকার সচেতন মানুষের গণস্বাক্ষর নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী জানায়, সোনিয়া আক্তার রুবিনার আংটি পড়ায় মানুষের কোন উপকার হয় না। প্রতিদিনই অসংখ্য মানুষ তার এই প্রতারণার শিকার হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত সোনিয়া কবিরাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে অভিযোগ দায়ের করেছেন। আমার সাথে ফারুকের ব্যক্তিগত সমস্যা থাকার কারণে এ অভিযোগ করেছেন। তিনি আরো জানান, সমস্যার সমাধান মূহুর্তের মধ্যেই হয় না। আস্তে আস্তে হবে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম জানান, সোনিয়া আক্তার রুবিনা নামে মহিলার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে অভিযোগের কাগজ এখনো হাতে পাইনি। এটি হাতে পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সোনারগাঁওয়ে নারী ভন্ড কবিরাজ : স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে অভিযোগ

আপডেট সময় : ১২:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮