নারায়ণগঞ্জ ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

পরিবেশ দূষণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সুন্দর আগামীর জন্য পরিবেশ দূষণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান।
রাষ্ট্রপতি বলেন,‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামীকাল (৫জুন) বিশ্ব পরিবেশ দিবস পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’তিনি বলেন,বিশ্বব্যাপী শিল্পায়ন ও নগরায়নের প্রভাবে দিন দিন পরিবেশ দূষণ বেড়ে চলেছে। পরিবেশ দূষণের প্রভাবে জলবায়ুসহ বিভিন্ন ক্ষেত্রে এর বিরূপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। পরিবেশ দূষণের অন্যতম নিয়ামক হচ্ছে পলিথিন ও প্লাস্টিক দ্রব্য এ কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, সাশ্রয়ী মূল্য ও দেখতে আকর্ষণীয় হওয়ায় দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী থেকে শুরু করে সকল ক্ষেত্রে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। পলিথিন বা প্লাস্টিক বর্জ্য মাটি, জলাশয়, নদ-নদী ও সমুদ্রকে দূষিত করছে, বাড়ছে মানব স্বাস্থ্যের ঝুঁকিও।
আবদুল হামিদ বলেন, ইউএন এনভায়রমেন্ট এ বছর বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান নির্ধারণ করেছে ‘প্লাস্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি’ এবং প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’- বর্তমান প্রেক্ষাপটে যা অত্যন্ত সময়োপযোগি হয়েছে।
তিনি বলেন,প্রাকৃতিক পণ্য ব্যবহারকারী দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে ক্রমেই প্লাস্টিকের ব্যবহার বেড়ে চলেছে। তাই এখন প্লাস্টিক বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। ইতিমধ্যে সরকার জাতীয় বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি-আর (রিডিউস,রিইউস ও রিসাইকেল) কৌশল গ্রহণ করেছে। পাটের উৎপাদনের বহুমুখী ব্যবহার বৃদ্ধির জন্য ধান, চালসহ আরও কয়েকটি পণ্য প্যাকেজিংয়ে পাটজাত সামগ্রী ব্যবহারকে বাধ্যতামূলক করা হয়েছে। জৈব পচনশীল পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার পরিবেশ দূষণ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি বিশ্বাস করেন।
রাষ্ট্রপতি ‘বিশ্ব পরিবেশ দিবস-২০১৮’র সফলতা কামনা করেন। (বাসস)

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

পরিবেশ দূষণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি

আপডেট সময় : ১২:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮