নারায়ণগঞ্জ ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া’র মোনাজাত অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট’-এর জাঁকজমকপূর্ণ সমাপনী নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফতুল্লায় শ্রমিককে কুপিয়ে হত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮
  • ৩৫৪ বার পড়া হয়েছে

ফতুল্লার বক্তাবলি লক্ষিনগর গ্রামে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ইটভাটার শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত রয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন ওই গ্রামের আশিক ব্রিকফিল্ডে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

এরই মধ্যে নিহতের ভাই জসিম উদ্দিন ঘটনাস্থলে লাশটি তার ভাই দেলোয়ার বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত দেলোয়ার হোসেনের বক্তাবলী ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত আলম মিয়ার ছেলে।

নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে স্থানীয় পুলিশ সোর্স আলমগীর হোসেন ও সফি দেলোয়ারকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত দেলোয়ারের দুই মেয়ে ও স্ত্রী আছে। তিনি ইটভাটার ট্রলার চালক ছিলেন।

ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি খুন। লাশের পাশে ইয়াবা মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। ইটভাটার মালিক অলিউল্লাহ, কর্মকর্তা ও শ্রমিকদের কাউকে পাওয়া যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া’র মোনাজাত অনুষ্ঠিত

ফতুল্লায় শ্রমিককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০২:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮