নারায়ণগঞ্জ ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

বন্দরে পরকীয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন,

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
  • ৫২৭ বার পড়া হয়েছে

বন্দরে দাবীকৃত টাকা না দেয়ায় পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন সৌদি প্রবাসীর স্ত্রী তানিয়া বেগম (৩৫)। উপজেলার চৌধুরিবাড়ি কলাবাগ এলাকায় রোববার সকালে এ হত্যাকান্ড ঘটে।
ঘটনার দায়ে অভিযুক্ত প্রেমিক ইকবালকে তানিয়ার ব্যবহৃত মোবাইল ফোনসহ পুলিশ আটক করেছে। নিহতের পরিবার পরিকল্পিত হত্যাকান্ড দাবী করে আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ ব্যাপারে পুলিশ ও এলাকাবাসী জানান, ২০০৫ সালে পুরান বন্দর এলাকার তাজুল ইসলামের কন্যা তানিয়া আক্তারের সাথে কলাবাগ এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী নূর হোসেনের সামাজিকভাবে বিয়ে হয়। তাদের দুইটি কন্যা সন্তানও রয়েছে। দেড় বছর আগে নূর হোসেনের বাড়ির নির্মান কাজের সময় তার স্ত্রী তানিয়ার সাথে টাইলস মিস্ত্রী ইকবাল মিয়ার মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ইকবাল মিয়ার স্ত্রী জর্ডান প্রবাসী। দুই ছেলে মেয়ে নিয়ে সে একই এলাকায় ভাড়া বাসায় থাকে।

পরকীয়া প্রেমের সম্পর্কের সূত্র ধরে ইকবাল মিয়া তানিয়াকে জিম্মি করে বিভিন্ন সময়ে নগদ টাকা আদায় করে আসছে। তানিয়ার শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যরাও বিষয়টি জানতো। শনিবার রাতে ইকবাল মিয়া একই উদ্দেশ্যে মোবাইল ফোনে কল দিয়ে আবারো টাকা চাইলে তানিয়া টাকা নেই বলে জানায়। ওই ক্ষোভের কারনে রাতের যে কোন সময় ইকবাল মিয়া বাড়িতে ঢুকে তানিয়াকে শারীরিক নির্যাতনসহ গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

এ সময় তানিয়ার গোঙানির শব্দে তার ঘুমন্ত কন্যা নুসরাত জেগে উঠে ইকবালকে পালিয়ে যেতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ তানিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে পুলিশ ঘাতক ইকবাল মিয়াকে আটক করে। নিহত তানিয়ার পরিবার হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তসহ ঘাতক ইকবালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম জানান, আটককৃত ইকবালের কাছ থেকে তানিয়ার মোবাইল ফোন উদ্ধারের বিষয়টি ও প্রাথমিক তদন্তে হত্যাকান্ডের সাথে তার জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের পর যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

বন্দরে পরকীয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন,

আপডেট সময় : ০১:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭