নারায়ণগঞ্জ ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

মাদক, সন্ত্রাস ও যুদ্ধাপরাধীমুক্ত সমাজ গঠনের আহবান-এড. বাদল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
  • ৪৩২ বার পড়া হয়েছে

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল বলেছেন, মাদক, সন্ত্রাস ও যুদ্ধাপরাধীমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে ও একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরিচ্ছন্ন সমাজ গঠনে খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। যুবকদেরকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বেশী বেশী একতাবদ্ধ রাখলে বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে তারা দূরে থাকবে।

মহান বিজয়ের মাসে বঙ্গবন্ধু, তার পরিবারের শহীদ সকল সদস্য, স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ সহ বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে এই মহান স্বাধীনতা তাদের ভুলার নয়। তারা সর্বদা বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। আসুন তাদের আদর্শে উজ্জীবীত হয়ে সোনার বাংলা গড়ে তুলি। বন্দর উপজেলাধীন মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ইস্ট টাউন বালুর মাঠে মঙ্গলবার সন্ধ্যায় চাঁনপুর খেলাঘরের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিপি বাদল উপরোক্ত কথাগুলো বলেন।

উক্ত আয়োজনের সার্বিক পৃষ্ঠপোষক, মদনপুর ইউপি’র ৫নং ওয়ার্ড মেম্বার ও চাঁনপুর খেলাঘরের প্রতিষ্ঠাতা সভাপতি খলিলুর রহমান খলিল অপর এক বক্তৃতায় বলেন, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, আমাদের মহা আনন্দের মাস। তাই সকলকে এই আনন্দে শামিল করার জন্য এই আয়োজন। যুবকদের একাতাবদ্ধ রাখতে এই আয়োজন। চাঁনপুর খেলাঘর একটি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন। আমরা এই সংগঠনের উদ্যোগে বিভিন্œ দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করি। ১৬ই ডিসেম্বরে আমরা বিজয় র‌্যালী উদযাপন করেছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন যাতে এই সংগঠনের মাধ্যমে যুবকদের নিয়ে আমরা একটি সুন্দর সমাজব্যবস্থা গড়ে তুলতে পারি।

উক্ত অনুষ্ঠানে মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ, বিশেষ অতিথি হিসেবে বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ রউফ, অন্যান্য অতিথি হিসেবে মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম মেম্বার, বন্দর থানা যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি আল আমিন খন্দকার, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মদনপুর ইউপি’র ৮নং ওয়ার্ড মেম্বার ইমন শাফি, ৩,৪,৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রূপালী আক্তার, চাঁনপুর খেলাঘরের সাধারণ সম্পাদক হাশেম কন্ট্রাক্টর, আব্দুল হান্নান, মোক্তার হোসেন ও রনি সহ উক্ত সংগঠনের বিভিন্ন সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পীরা আয়োজিত কনসার্টে গান পরিবেশন করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

মাদক, সন্ত্রাস ও যুদ্ধাপরাধীমুক্ত সমাজ গঠনের আহবান-এড. বাদল

আপডেট সময় : ০৪:৩৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭