নারায়ণগঞ্জ ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার অর্থ আত্মসাত ও শৃঙ্খলা ভঙ্গ করায় সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেনকে বহিষ্কার আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান

শীতের সাথে পাল্লা দিয়ে আড়াইহাজারে বাড়ছে ডাকাতি, জনমনে আতংক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
  • ৪৮২ বার পড়া হয়েছে

শীতের সাথে পাল্লা দিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকা বাড়ছে ডাকাতি ও চুরির মতো ঘটনা। এতে জনমনে বাড়ছে আতংক। ডাকাতের কবল থেকে জানমাল রক্ষায় এরই মধ্যে বিভিন্ন এলাকা লোকজন নিজের উদ্যোগেই পাহাড়ার ব্যবস্থা করছেন। এতেও সামাল দেয়া যাচ্ছে ডাকাতির ঘটনা। ডাকাতের হাতে আক্রান্ত হচ্ছেন ঘুমন্ত মানুষ। লুট করে নিয়ে যাচ্ছে সর্বস্ব।

স্থানীয়রা অভিযোগ করেন, গত দুই তিন বছর ডাকাতির ঘটনা এলাকায় খুব একটা বেশী হয়নি। এ বছর শীতের শুরুতেই পাল্লা দিয়ে বাড়ছে ডাকাতির ঘটনা। এরই মধ্যে উপজেলার বেশ কিছু এলাকায় ঘটে গেছে ডাকাতি ঘটনা। নিয়ে গেছে প্রায় কোটি টাকার সম্পদ। তবে পুলিশ বলছে ডাকাতির ঘটনা রোধ করার জন্য তারা রাতে টলহ বাড়িয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তবে এ পর্যন্ত ডাকাতি হওয়া মামলামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

জানা গেছে, ২১ ডিসেম্বর বৃহম্পতিবার রাতে আড়াইহাজার উপজেলায় তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। উপজেলার দাসিরদিয়াএলাকায় এক বাড়িতে ও জাঙ্গালিয়া এক বাড়িতে এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, রাত আড়াইটার দিকে দাসিরদিয়া এলাকার মোতাকাব্বিরের বাড়িতে দরজা ভেঙে একদল ডাকাত ঘরে প্রবেশ করে। পরে ঘরে থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৪ হাজার টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

ক্ষতিক্ষগ্রস্ত মোতাকাব্বির অভিযোগ করেন, ডাকাতি করার সময় পুলিশ তার বাড়ির কিছু অদূরেই ডিউটিরত ছিলেন। তাদের ডাকচিৎকার শুনেও পুলিশ এগিয়ে আসেনি। এতে ডাকাতরা সহজেই চলে যেতে পারছে। একই রাতে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এখান থেকেও স্বর্ণালঙ্কারসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী লুটে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

অপরদিকে জাঙ্গালিয়া এলাকার ইউনূছ নামে এক ব্যবসায়ীর বড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে। তার স্ত্রী ও কন্যার ওপর ডাকাতরা হামলা চালিয়ে আহত করেছেন।

জানা গেছে, উপজেলা টেগুরিয়া পাড়া এলাকায় ডাকাতি করতে না পেরে বাড়ির বাইরে একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় ডাকাতদল। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

শাহাদাত খন্দকার জানান, রাত আড়াইটার দিকে ৮ থেকে ১০ জনের মুখোশধারী ডাকাতদল দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ঘরে প্রবেশ করে। এসময় বাড়িতে থাকা এককর্মীর হাত-পা বেঁধে বাড়ির অন্যান্য সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তিনটি আলমারী ভেঙে ৮০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণাঙ্কার ও অন্যান্য মালামালসহ প্রায় দুই লাখ টাকার মাল লুটে নেয়। ১৩ ডিসেম্বর এই ঘটনা ঘটে।

১৪ নভেম্বর আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও রুপার অলঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ৬ লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাঁধা দিলে গৃহকর্তাকে পিটিয়ে আহত করা হয়। সোমবার দিবাগত রাত আড়াইটা হাইজাদী ইউনিয়নের সেন্দী এলাকার ব্যবসায়ী হাজী বাতেনের বাড়িতে ডাকাতির এই ঘটনা ঘটে।

আড়াইহাজার থানাও ওসি এম এ হক বলেন, ডাকাতির ঘটনা রোধ করার জন্য ডাকাত প্রবন এলাকায় রাতে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

শীতের সাথে পাল্লা দিয়ে আড়াইহাজারে বাড়ছে ডাকাতি, জনমনে আতংক

আপডেট সময় : ০৪:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭